জবর খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীতসুধা২০০৯ সালে গোড়াপত্তন হয়েছিল দ্য নিউ হট ফাইভের। যুক্তরাষ্ট্রের একটি জ্যাজ ব্যান্ড দল এটি। বছর দু-এক হয়ে গেলেও তেমন নাম-ডাক ছড়াতে পারেননি তাঁরা। শিকে ছিঁড়ল সপ্তাহ দু-এক আগে। ফ্রান্সে গিয়েছিল ব্যান্ড দলটি। সেখানে কী মনে করে দিগন্ত বিস্তৃত এক মাঠের ধারে তাঁরা তুলে নিলেন বাদ্যযন্ত্র। বাজাতে লাগলেন। তাঁদের শ্রোতা বলতে কয়েকটি গরু! প্রথম দিকে শ্রোতাসংখ্যা কমই ছিল। কিন্তু হঠা ৎ কী হলো, দূরের গরুগুলোও ছুটে এল সংগীতসুধা পান করতে! ক্যামেরায় ধরে রাখা হলো তা। ছড়িয়ে পড়ল ইন্টারনেটে। মানুষ হুমড়ি খেয়ে পড়ল তা দেখার জন্য। ইউটিউবে ভিডিওটি দেখার জন্য প্রায় তিন লাখ দর্শনার্থী হিট করেছেন এ পর্যন্ত! অরেঞ্জ নিউজশুয়ের ফ্লাইং সসার উড়ছে!একবার না পারিলে দেখ শতবার। চীনা কৃষক শু ম্যানশেঙকে শতবার দেখতে হয়নি। তিনবার অকৃতকার্য হওয়ার পর অবশেষে কদিন আগে তিনি সফল হলেন। তৈরি করলেন আস্ত এক ফ্লাইং সসার! যা দিব্যি হাওয়ায় ভেসে ভেসে উঠে যায় দুই মিটারের মতো উচ্চতায়। স্কুল পর্যন্ত পড়েছিলেন হুবেই প্রদেশের শু। তবে নিজেকে তিনি প্রযুক্তিবিদ হিসেবে ভাবতেই পছন্দ করেন। এর আগে দুবার জেট প্লেন বানিয়েছিলেন এই চীনা কৃষক। প্রথমবার প্লেনের চাকা গিয়েছিল উড়ে। দ্বিতীয়বার টেক অফের সময় পুরো প্লেনটাই হয়েছিল বিধ্বস্ত! আর গত বছর একটা ফ্লাইং সসারের পেছনে শু গচ্চা দিয়েছিলেন ছয় হাজার পাউন্ড। তবে এবার আর ব্যর্থতার মুখ দেখতে হয়নি তাঁকে। আট ইঞ্জিন আর এক প্রপেলারের এই ফ্লাইং সসার বানিয়ে শু নতুন স্বপ্ন দেখছেন। অরেঞ্জ নিউজ