গ্রন্থনা: মো. সাইফুল্লাহবুদ্ধিমান বিছানাকোন কাজটা করতে সবচেয়ে বেশি আলসেমি লাগে—এমন কোনো জরিপ কি কেউ করেছে? করলে নির্ঘাত সকালে ঘুম থেকে উঠে বিছানা গোছানোর কাজটা প্রথম দিকে থাকবে! অধিকাংশ মানুষই দিনভর হাজারও কাজে ব্যতিব্যস্ত থাকে, অথচ দিনের শুরুর এই মামুলি কাজটায় কেন যেন রাজ্যের আলসেমি এসে ভর করে! তাদের জন্য এসে গেছে এই সৌন্দর্য-সচেতন বিছানা! এই বিছানার সৌন্দর্যের দিকে আপনার খেয়াল না থাকলেও, সে নিজেই নিজেকে গুছিয়ে নেবে। ঘুমন্ত ব্যক্তি বিছানা ছাড়ার তিন সেকেন্ডের মাথায় বিছানাটি নিজেই নিজেকে গোছাতে শুরু করবে। বালিশগুলো চলে যাবে নিজ নিজ জায়গায়, চাদরটাও বিছিয়ে যাবে সুন্দর-স্বয়ংক্রিয়ভাবে! স্মার্ট ফোনের আদলে এই বিছানার নামকরণ করা হয়েছে ‘স্মার্ট বেড’! বিছানাটির নির্মাতা প্রতিষ্ঠান ওহিয়া এখনো এর দাম ঠিক করতে পারেনি। শিগগিরই বিছানাটি বাজারে আসবে। ডেইলি মেইল