জবর খবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিড়ালের মমিচিলেকোঠায় জিনিসটা খুঁজে পেয়ে নাক সিটকিয়েছিলেন রবার্ট গ্রে। বাড়ি তাঁর যুক্তরাজ্যের কর্নওয়ালে। আবর্জনা ভেবে জিনিসটা ভাগাড়ে ফেলে দেওয়ার আগে কী মনে করে খুলে দেখলেন। খুলতেই বিশাল চমক। একটা বিড়ালের মুখ, শরীরটা প্যাঁচানো ব্যান্ডেজ দিয়ে। বাবা ছিলেন মিসর-গবেষক। মমিবিষয়ক জ্ঞান তাঁর নেহাত কম নয়। প্রথম দেখাতেই বুঝে ফেলেছিলেন, বিড়ালের মমি এটি। এক্স-রে পরীক্ষার পর শতভাগ নিশ্চিত, মিসরের বিড়াল-মমি ওই ‘আবর্জনাটি’! পরীক্ষা করে আরও জানা গেছে, মমি করা সেই বিড়ালের বয়স কমসে কম ২০০ বছর। আর সেটি বাজারে তুললে রবার্ট পেতে পারেন কয়েক হাজার পাউন্ড। কিন্তু তিনি সেটা করছেন না। রবার্টের ইচ্ছা, বিড়ালটা জাদুঘরেই থাকুক। ডেইলি মেইল