জবর খবর
সমুদ্রবিলাসমার্তিনা দেলা ভোলপে নিশ্চয়ই বুঝতেও পারছে না কী বিচিত্র এক ভুবনে পা রাখছে ও। ১৭ মাস বয়সী এই বাচ্চার মা ক্রিস্তিনা দেমিজানিদিস, বাবা গুইসেপে দেলা ভোলপে। এই দম্পতি ঠিক করেছেন নৌকায় করে দুনিয়া ঘুরবেন। হিসাব করে দেখেছেন সমুদ্রে ঘুরতে ঘুরতে তাঁদের কেটে যাবে পাঁচ বছর! ক্রিস্টিনার ইচ্ছা, ‘যত দিন না মেয়ের স্কুলে যাওয়ার সময় হচ্ছে, তত দিন আমরা সমুদ্রের বুকেই থাকব।’ এরই মধ্যে ১২ মিটার লম্বা একটা নৌকাও ভাসিয়েছেন তাঁরা সমুদ্রের জলে। ইতালির থেকে নাও ভাসিয়ে তাঁরা যাচ্ছেন ক্রোয়েশিয়ার দিকে। অরেঞ্জ অনলাইন বিয়ে-দৌড়বিয়ের জন্য মানুষ কী কী করে? উত্তর নিশ্চয়ই অজানা নয় কারও। কিন্তু সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের প্রায় ১০০ নারী বিয়ের জন্য দৌড়ালেন! কেবল বিয়ে বললে ভুল হবে, বিনা পয়সায় বিয়ে করার জন্য! জোরিকা জোভানোভিক নামের এক রসিকজন এমন দৌড় প্রতিযোগিতার আয়োজক। বিয়ে-প্রত্যাশী কনেরা দৌড়ালেন ১৫০ মিটার দূরত্ব, তা-ও আবার বিয়ের পোশাক পরে। দৌড়াতে ঝামেলা হবে ভেবে কেউ কেউ তো সাধের বিয়ের পোশাক ছেঁটেও ফেলেছিলেন! অতঃপর দৌড়। শেষ হাসি হাসলেন সানজা নামের এক কনে। মোটে ১৯ সেকেন্ডে নির্ধারিত দূরত্ব অতিক্রম করে বিনা পয়সায় বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি! অরেঞ্জ অনলাইন