জবর খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেশ কাণ্ড!ঘটনাস্থল ব্রাজিলের গোইয়ানিয়া শহর। বাসের অপেক্ষায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন ২৪ বছর বয়সী এক তরুণী। হঠাৎ খেয়াল করলেন, চিমসেমতো এক লোক শিয়ালের মতো ধূর্ত চোখে তাকিয়ে আছে তাঁর দিকে। সন্দেহ হলো তাঁর, সাবধান হলেন ভেতরে ভেতরে। ভাবলেন, এই ব্যাটা নিশ্চিত চোর-বাটপার হবে। তাই হাতের পার্সটাও আগলে রাখলেন সাবধানতার সঙ্গে। কিন্তু না, ওই ধূর্ত চাহনির লোকটা চেয়ে আছে তো আছেই। শেষমেশ মুখ ঘুরিয়ে দাঁড়ালেন তরুণী। খানিক বাদে পেছন ঘুরতেই আকাশ থেকে পড়তে হলো তাঁকে। খেয়াল করলেন, কোমরের নিচে পড়া তাঁর দীর্ঘ কেশগুচ্ছ আর নেই! সাও পাওলোর পুলিশ ঘটনাস্থলে এসে প্রচারমাধ্যমকে জানাল, সেই ধূর্ত লোকটা একটা চোর ছিল। এবং সে-ই চাকু দিয়ে ভদ্রমহিলার চুল কেটে নিয়েছে! অরেঞ্জ নিউজচুলের হারচুল কেটে মানুষ কী করে? ফেলে দেয়! অতি সাধারণ এই বিষয়টি খেয়াল করার পর কেরি হাউলের মাথায় নতুন এক ভাবনা খেলে গিয়েছিল। এই ফেলনা চুল থেকে কিছু একটা করতে হবে। তাই তিনি চুল জোগাড়ের অভিযানে নামলেন। খুব বেশি বেগ পেতে হলো না তাঁর। কেরি তখন যুক্তরাজ্যের মিডলসেক্স ইউনিভার্সিটিতে দ্বিতীয় বর্ষের ছাত্রী। তাঁর মায়ের এক জাপানি বন্ধু ছিলেন। কোমরের নিচ পর্যন্ত চুল তাঁর। বছরে প্রায় পাঁচবারের মতো চুল ছাঁটেন। তাঁকে গিয়ে বলতেই খুশি হয়ে কেরিকে চুল দিয়ে দিলেন তিনি। ব্যস, শুরু হলো গবেষণা। কদিন আগে ২৩ বছর বয়সী কেরি সেই চুলগুলো দিয়ে তৈরি করে ফেললেন আস্ত একটা গলার হার! তাতে তাঁর সময় লেগেছিল ৬০ ঘণ্টা! আর চুলগুলো জোড়া দিতে তিনি ব্যবহার করেছিলেন রেজিন আঠা। অরেঞ্জ নিউজ