জবর খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটারিচালিত হেলিকপ্টারপয়লা দর্শনে ফ্লাইং সসারই মনে হয়। আসলে তা হেলিকপ্টার। তা-ও আবার ব্যাটারিচালিত! ৮০ কেজি ওজনের এমন এক আকাশযান তৈরি করেছেন থমাস সেঙ্কেল নামের এক প্রকৌশলী; সহযোগী হিসেবে ছিলেন তাঁর আরও দুই বন্ধু। ১৬টি রোটরবিশিষ্ট এই হেলিকপ্টারের নাম তাঁরা রেখেছেন ই-ভোলো। শূন্যে ভেসে থাকতে পারে প্রায় ২০ মিনিট। কদিন আগে ই-ভোলো একজন মানুষ নিয়ে শূন্যে ভেসে ছিল এক মিনিট ৩০ সেকেন্ড। ডেইলি মেইলআসল উচ্চ বিদ্যালয়!উচ্চবিদ্যালয় মানে কী? প্রাথমিক বিদ্যালয়ের পরবর্তী প্রতিষ্ঠানকেই উচ্চবিদ্যালয় বলে জানি আমরা। কিন্তু চীনের উত্তরে পাহাড়সর্বস্ব জিনজিয়াং ইউগুর প্রদেশে এক আজব উচ্চবিদ্যালয় আছে, সেই উচ্চবিদ্যালয়টি আক্ষরিক অর্থেই উচ্চ বিদ্যালয়! প্রতিদিন দেড় হাজার ফুট উঁচুতে উঠে ক্লাস করতে হয় উচ্চবিদ্যালয়-পড়ুয়াদের। একদম খালি হাতে-পায়ে ওপরে উঠতে হয় পাহাড় বেয়ে বেয়ে! সঙ্গে থাকেন অভিভাবক ও স্কুলের শিক্ষকেরা। উচ্চ বিদ্যালয়টি সম্পর্কে বললেন সেখানকার এক শিক্ষক, ‘সত্যি, এটা খুব খাড়া একটা স্থান। তবে আমরা, পাহাড় অঞ্চলের মানুষেরা এভাবেই হাঁটতে অভ্যস্ত। এ পর্যন্ত কাউকে হারাইনি আমরা। তবে এখান থেকে স্কুল পালানো বেশ কঠিনই বটে।’ অরেঞ্জ অনলাইন