জবর খবর
কেশবস্ত্রচুল নিয়ে চুলোচুলি না করে চুলচেরা গবেষণা করেছিলেন থেলমা মেডিন। যুক্তরাজ্যের লিভারপুলের এই ফ্যাশন ডিজাইনার মানুষের চুল দিয়ে আস্ত একটা জামা তৈরি করে ফেলেছেন! তবে একাই সেই আজব পোশাক তৈরি করেননি মেডিন। সঙ্গে ছিলেন আরও আট সহকারী। ১২ দিন খেটেখুটে ২৫০ মিটার লম্বা চুল দিয়ে পোশাকটি দাঁড় করিয়েছেন তাঁরা। চুলের ওজন ছিল ৯৫ কেজি। চ্যানেল ফোরের মাই বিগ ফ্যাট জিপসি ওয়েডিং অনুষ্ঠানেও দেখানো হয়েছে থেলমার কেশবস্ত্র। এর দাম হাঁকা হয়েছে ৫০ হাজার পাউন্ড। অরেঞ্জ অনলাইনসুখী মানুষবছর দুই আগেও কোটি কোটি টাকা ছিল তাঁর। ছিল বিলাসবহুল বাড়ি-গাড়ি—সবকিছু। কিন্তু ছিল না সুখ। তাই যাবতীয় ধন-সম্পদ তিনি দান করলেন এক দাতব্য সংস্থায়। আর তার পর থেকেই সুখ নামের সোনার হরিণের দেখা পেলেন তিনি। নাম তাঁর কার্ল র্যাবেডার। ৪৯ বছর বয়সী কার্ল থাকেন অস্ট্রিয়ার টেলফসে। এখন মাসে কেবল এক হাজার পাউন্ড দিয়েই দিব্যি জীবন কাটিয়ে দিচ্ছেন তিনি। বুকভরে সুখের শ্বাস নিয়ে বলছেন, ‘ভালোবাসা, সূর্যের কিরণ আর নির্মল বাতাস—এই সবকিছুই আমাকে সুখী করেছে।’ আর ওদিকে তাঁর সারাজীবনে সঞ্চিত অর্থ সুখী করছে অনেক মানুষকেই। দাতব্য সংস্থাটি কার্লের টাকাপয়সা দিয়ে সাহায্য করছে তৃতীয় বিশ্বের দরিদ্র্য মানুষকে। অরেঞ্জ অনলাইন