জবর খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনার গাছআসছে বড়দিন। এ উপলক্ষে জাপানের টোকিওর গিনজা শহরে তৈরি করা একটা ক্রিসমাস ট্রি। সবকিছু মিলিয়ে সেটির দাম উঠেছে ১ দশমিক ৩ মিলিয়ন পাউন্ড! এবং ওয়ার্ল্ড রেকর্ডস একাডেমি এই ক্রিসমাস ট্রিকে দিয়েছে দুনিয়ার সবচেয়ে দামির খেতাব। দিতেই হবে, কেননা বিশেষ এই গাছটি যে তৈরি হয়েছে ১২ কেজি দামি ধাতু দিয়ে। তার মধ্যে শুধু সোনাই আছে চার লাখ ৫০ হাজার পাউন্ড দামের। ২ দশমিক ৪ মিটার উচ্চতার এই ক্রিসমাস ট্রির নকশা করেছেন শোগো কারিয়াজাগি নামের এক শিল্পী। অরেঞ্জ অনলাইনআজব হোটেলসুইডেনের হ্যারাডস শহরের পাশে আছে এক বন। সেখানে গেলে আস্ত একটা ফ্লাইং সসার চোখে পড়বে আপনার। ভয় পাবেন না, চাইলে আপনি সেই ভিনগ্রহের আকাশযানের পেটের ভেতর থেকে ঢুঁ মেরে আসতে পারেন। একজন সঙ্গী নিয়ে একটা রাতও কাটাতে পারেন চাইলে। সঙ্গে সকালের নাশতা ফ্রি। তবে বিনিময়ে গুনে দিতে হবে প্রায় ৪২০ পাউন্ড। আজগুবি লাগছে? আসলে এই ফ্লাইং সসার একটা হোটেল! ডেইলি মেইল