জবর খবর
ভয়ংকর লিফটলন্ডনের ওয়ান্ডসওর্থের আলটন টাওয়ারে খোলা হয়েছে এক আজব পার্ক। নাম ‘নেমেসিস অ্যান্ড অবলিভিওন টু দ্য হনটেড হাউস’। সেই পার্কে আছে আজব কিছু রাইড। নমুনা দেখুন পাশের ছবিতেই—সেখানকার লিফটগুলোই একেকটা রাইড! আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার উপক্রম হয় সেই লিফটে একবার উঁকিঝুঁকি মারলেই। লিফটের মেঝে যে পুরোটাই ভাঙা। তবে একবার সাহস করে সেই ভাঙা মেঝেতে পা দিলেই আসল মজা; আসলে ওই লিফট ভাঙা নয়, ত্রিমাত্রিক ছবির কারসাজি! বলা হচ্ছে, আলটন টাওয়ারের নিচে বহু পুরোনো একটি স্থাপনা ছিল। শেষমেশ ভুতুড়ে জায়গা হিসেবেই চিনত সবাই। আর তাই নতুন এ পার্কে সব ভুতুড়ে আয়োজন। ডেইলি মেইলহাঙরের সঙ্গে চা-পান!সাগরতলে মনুষ্যবৈঠক এর আগেও হয়েছে। তবে হাঙরের মতো বিপজ্জনক প্রাণীর নাকের ডগায় আয়েশ করে চা খাওয়ার দৃশ্য দেখা গেল এই প্রথম। এ দৃশ্য দেখা যাচ্ছে লন্ডন অ্যাকুরিয়ামে। সেখানে সি লাইফ নামের একটি প্রতিষ্ঠানের কয়েকজন জলচিত্রশিল্পী এই চা-চক্রের আয়োজক! প্রশান্ত মহাসাগরীয় শৈলশ্রেণীর এক প্রদর্শনী উপলক্ষে এমন বুক-কাঁপানো আয়োজন। তবে ছবি দেখে বুক কাঁপলেও আসলে সত্যি সত্যি বুক কাঁপার মতো কোনো কারণ নেই; ছবির ভয়ালদর্শন হাঙরগুলো কেবলই ছবি! অরেঞ্জ অনলাইন