জবর খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাদির জন্য ভালোবাসাজার্মানির হ্যামিলিন শহরের নামটা এলে কার কথা মনে ভাসে? অবশ্যই সেই বিচিত্র বংশীবাদকের। তবে এবার আর বংশীবাদক নয়, হ্যামিলিনের গল্প আবর্তিত হলো দুই বছর বয়সী নোয়াহ জোয়েলকে ঘিরে। অসুস্থ দাদি ছিলেন হাসপাতালে। তাঁকে দেখার জন্য মন আঁকুপাঁকু করছিল ছেলেটার। তাই প্রয়োজনীয় জিনিসপত্তর কাঁধব্যাগে নিয়ে চেপে বসল সে ছোট্ট খেলনা সাইকেলে। তারপর ছুটল হাসপাতালের দিকে। এদিকে মা ঘুম থেকে জেগে দেখেন ছেলে নেই! পুলিশকে জানানো হলো তৎক্ষণাৎ। পুলিশ জোয়েলকে পেল বাসা থেকে তিন মাইল দূরে। পুলিশকে সে বলল, ‘সমস্যা নেই, রাস্তা খুঁজে পাব আমি। আমার সাইকেলে স্যাটেলাইট নেভিগেশন লাগানো আছে!’ হাসবে না কাঁদবে ভেবে পেলেন না পুলিশের লোকজন! দাদির জন্য জোয়েলের ভালোবাসা যে কতটা তীব্র, বুঝলেন সেটা সবাই। অরেঞ্জ অনলাইনরানির কাছে চিঠিজেসিকা কম্পসটনের বয়স আট বছর। ২০১০ সাল পর্যন্ত সে পড়েছে যুক্তরাজ্যের লিটল থেটফোর্ড প্রাইমারি স্কুলে। তারপর মা-বাবার ছাড়াছাড়ি হয়ে গেলে মায়ের সঙ্গে ও পাড়ি জমায় সোয়াসটনে। ভর্তি হয় নতুন স্কুলে। নতুন স্কুলে মন বসে না ওর। স্কুলে গেলেই কাঁদতে শুরু করে হাপুস নয়নে! ডাক্তার তাকে দেখে বললেন, ‘অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার’ নামের বিচিত্র এক সমস্যা হয়েছে জেসিকার! (এই সমস্যায় পড়লে মানুষ বিশেষ একটা বিষয়ে আচ্ছন্ন হয়ে পড়ে। তাই চাওয়া-পাওয়ার মিল না হলে বাধে গণ্ডগোল!) সঙ্গে এ-ও জানালেন, পুরোনো স্কুলে ফিরে গেলে সমস্যার সমাধান মিলতে পারে। কিন্তু স্কুল কর্তৃপক্ষ তা গা করল না। মুষড়ে পড়ল ছোট্ট জেসিকা। একদিন খুব সুন্দর করে গুছিয়ে একটা চিঠি লিখল সে; প্রাপক যুক্তরাজ্যের রানি। চিঠিটা ঠিকই পড়লেন রানি, জবাবও দিলেন! জানিয়ে দিলেন, ‘যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে, এখন থেকে তুমি আবার তোমার পুরোনো স্কুলে পড়তে পারবে!’ ডেইলি মেইল