জবর খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঘবন্ধুপোর্ট এলিজাবেথের অধিবাসী ৩৫ বছর বয়সী অ্যাশলে গমবার্টের সঙ্গে ঝগড়া-বিবাদ বাধানোর আগে যে কেউ দশবার ভেবে নেবে! অ্যাশলে গমবার্টের বন্ধুর তালিকায় যে আছে শশো! সাইবেরিয়ান এ বাঘটি পেছনের পায়ে ভর দিয়ে দাঁড়ালে উচ্চতা দাঁড়ায় প্রায় আট ফুট! গমবার্ট আর শশোর বন্ধুত্ব গড়ে উঠেছে দক্ষিণ আফ্রিকার সিভিউ লায়ন পার্কে, যেখানে শশোর দেখাশোনার দায়িত্বে নিয়োজিত গমবার্ট। সিভিউ লায়ন পার্কে দিনভর খেলাধুলা করে বেড়ায় এ দুই অসম বন্ধু। এমনকি দুজন দুজনকে ভালোবেসে চুমুও খায়! অ্যাশলে গমবার্ট বলেন, ‘বন্ধু হলেও, ওর ভেতরে নিশ্চয়ই একটা ভয়ংকর খুনে লুকিয়ে আছে। যেকোনো দিন সকালের নাশতা হিসেবে ও আমাকে বেছে নিলে আমার কিছুই করার থাকবে না!’—ডেইলি মেইলপয়লা দর্শনইতিউতি তাকিয়ে টুক করে বেরিয়ে এল লিলি! ছোট্ট পান্ডাটি জানত না, এ মুহূর্তের জন্য এক সপ্তাহ ধরে অপেক্ষা করে আছেন দুজন মানুষ—ডেভিড ইভান এবং ক্রিস্টিনো কনার। লিলিরও অবশ্য উত্তেজনার কমতি ছিল না, এটাই যে তার প্রথম ‘বাইরের দুনিয়া দর্শন’! এত দিন সে মায়ের সঙ্গে অন্ধকার গুহার ভেতরই সময় কাটিয়েছে। ঘটনাস্থল যুক্তরাষ্ট্রের চেস্টার চিড়িয়াখানা। ডেভিড ইভানের হবু বউ ক্রিস্টিনো কনারের লাল পান্ডার প্রতি ভীষণ আগ্রহ। ইভানেরও দুর্লভ মুহূর্ত ক্যামেরায় ধরে রাখার নেশা। তাই পুরো এক সপ্তাহ নিয়ম করে ঘাপটি মেরে বসেছিল এ হবু দম্পতি। একসময় তাঁদের অপেক্ষার অবসান ঘটে। লিলিকে নিয়ে বেরিয়ে আসে মা লুসুই।—ডেইলি মেইল