জবর জীবজগৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 রাতের অন্ধকারে কী একটা শব্দ শুনে সীমান্তরক্ষী তাঁর কুকুরকে বললেন, ‘যাও তো, গিয়ে দেখে এসো, কী হচ্ছে ওখানে।’‘গরজ থাকলে নিজেই যান, বস,’ কুকুর বলল। ‘আমার কাজ তো ঘেউ ঘেউ করা। সেটা আমি এখান থেকেই করতে পারব।’ জীবজন্তুর ভেতরে আলাপ চলছে নিরস্ত্রীকরণ বিষয়ে। সিংহ বলল, ‘ইগল তার নখর কেটে ফেলুক, নয় ভোঁতা করে ফেলুক।’‘আমি তা করতে পারি,’ বলল ইগল, ‘যদি বাঘ-সিংহ তাদের নখ কেটে ফেলে এবং ছেদক দন্ত তুলে ফেলে।’বাঘ-সিংহ সম্মতি জানাল। তখন ভালুক বলল, ‘হ্যাঁ, ভাইয়েরা, প্রস্তাবিত সব শর্তই আমাদের পালন করতে হবে। তবে আমাদের পারস্পরিক সাক্ষাতের সময় বন্ধুত্বপূর্ণ আলিঙ্গনের ঐতিহ্য কিন্তু বজায় রাখতে হবে।’ জীবনে প্রথম জেব্রাকে দেখে এক ঘোড়া প্রশ্ন করল আরেক ঘোড়াকে, ‘ওটা আবার কে?’‘ওটাও ঘোড়া। জেলখানায় ছিল নিশ্চয়ই। মনে হয় পালিয়েছে, তবে পোশাক পাল্টানোর সময় পায়নি এখনো।’ উটপাখি অভিযোগ করে বলল চিড়িয়াখানা কর্তৃপক্ষকে, ‘বানরকে আমার পাশের খাঁচা থেকে সরিয়ে দিন।’‘কেন?’‘সারা দিন শুধু চুটকি বলে।’‘এ তো খুব ভালো কথা।’‘তা বটে, কিন্তু তার পাশের খাঁচার গণ্ডার হাসতে শুরু করে রাতে এবং সারা রাত ধরে হাসে।’ বনের পথ ধরে হেঁটে যাচ্ছে হাতি। তার পথ আগলে দাঁড়াল পিঁপড়ে। বলল, ‘খবরদার, ওদিকে যেয়ো না, হাতি ভায়া।’‘কেন?’ জানতে চাইল হাতি।‘কয়েকটা পিঁপড়ে মারামারি করছে ওখানে।’