মুরগি ধরে খেয়ে ফেলার অভিযোগে খ্যাঁকশিয়ালির ডাক পড়েছে আদালতে। কাঠগড়ায় দাঁড়িয়ে সে জোর গলায় বলল, ‘আমি সম্পূর্ণ নির্দোষ। আমার উপযুক্ত প্রমাণ আছে। অন্যতস্থতার (alibi) প্রমাণ।’‘কী সেটা?’‘ঘটনা ঘটার সময় আমি ছিলাম অন্য মুরগির ঘরে।’‘আপনার বক্তব্যের সত্যতা প্রমাণের জন্য সাক্ষী প্রয়োজন। কোনো সাক্ষী আছে আপনার?’‘সাক্ষীকে তো খেয়ে ফেলেছি!’ বলল খ্যাঁকশিয়ালি। পত্রবাহক কবুতর এবং কাঠঠোকরার সংকর করলে কী পাওয়া যাবে?—এমন এক পাখি, যা চিঠি পৌঁছে দিতে গিয়ে দরজায় টোকা দিতে পারবে। হাতির পথ আগলে দাঁড়াল পিঁপড়ে, বলল, ‘কথা না বাড়িয়ে প্যান্টটা খোলো।’‘প্যান্ট খুলব মানে?’ হাতি অবাক। ‘ব্যাপারটা কী?’‘বলছি যখন খোলো।’প্যান্ট খুলে হাতি বিছিয়ে দিল ঘাসের ওপর। অনেকক্ষণ ধরে প্যান্টের ওপর দিয়ে হাঁটল পিঁপড়ে। তারপর নেমে এসে বলল, ‘না, এটা আমার প্যান্ট নয়। আমারটায় চারটা পকেট।’ শিশু-খরগোশ জিজ্ঞেস করল মা-খরগোশকে, ‘মা, আমার জন্ম হয়েছে কোত্থেকে?’সত্যিকারের জন্মরহস্য জানার বয়স তার হয়নি বলে একটু ভেবে নিয়ে মা-খরগোশ বলল, ‘জাদুকরের হ্যাটের ভেতর থেকে।’