জবর জীবজগৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ব্যাঙকে খেয়ে ফেলেছে কুমির। সব পশুপাখি একত্র হয়ে তার বিচার করতে বসেছে। বানর প্রস্তাব দিল:—ব্যাটার মাথা কেটে ফেলা হোক।কিন্তু অন্যরা ভাবল, ওটা বেশি নিষ্ঠুরতা হয়ে যায়। তাই সবাই মিলে বলল:—তার চেয়ে বরং লেজ কেটে ফেলা হোক ওর।বানর বলল:—ঠিক আছে, তা-ই সই। তবে লেজটা কাটতে হবে একেবারে কানের গোড়া থেকে। ফুটবল ম্যাচে অংশ নিল হাতি একাদশ এবং পিঁপড়ে একাদশ। খেলা শেষ হলো অমীমাংসিতভাবে। পিঁপড়ে দলের ড্রেসিং রুমে এল হাতি দলের অধিনায়ক, বলল:—আজ আমাদের অনেকে খুব রাফ খেলেছে, আমি তাই ক্ষমা চাইতে এসেছি।—না, না, ও কথা বলবেন না—বলল পিঁপড়ে দলের অধিনায়ক। আমরাও তো কম রাফ খেলিনি। বনের ভেতরে মদ খাওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে সিংহ। তার পরও খরগোশকে বার দুয়েক পানোন্মত্ত অবস্থায় হাতেনাতে ধরে ফেলেও ক্ষমা করে দিয়ে বলেছে:—আর কখনো তোকে মাতাল দেখলে সঙ্গে সঙ্গে গিলে ফেলব, বলে রাখছি।এরপর আরেক দিন সিংহের চোখে পড়ল, কাদাজলে গড়াগড়ি যাচ্ছে মাতাল খরগোশ। সিংহ বলল:—দু’বার তোকে সতর্ক করে দিয়েছি, আজ আর ছাড়ছি না।জড়ানো কণ্ঠে খরগোশ বলল:—আমার একটা প্রশ্ন আছে: আপনি আইন ঘোষণা করেছেন স্থলভাগের জীবজন্তুর জন্য, তাই না?—হ্যাঁ।—তাহলে জলজ প্রাণীর ওপর হম্বিতম্বি করছেন কেন? মোরগকে বলা হলো:—সকালে ডেকে দেওয়ার জন্য তোমার চেয়ে অ্যালার্ম ঘড়ি অনেক বেশি ভালো।একটু ভেবে নিয়ে মোরগ উত্তর দিল:—কিন্তু অ্যালার্ম ঘড়ি দিয়ে তো স্যুপ রান্না করা যায় না!মাথায় কত প্রশ্ন আসে  অফিসে কেউ নিদ্রাহীনতায় ভোগে না কেন? কী হতো, যদি নিউটনের মাথায় আপেল না পড়ে নারকেল পড়ত? ‘আমি এই ভাষা বলতে পারি না’—এই বাক্য অনেক ভাষায় যে বলতে পারে, তাকে বহুভাষাবিদ বলা যায় কি? মনের খাদ্যের রন্ধনপ্রণালি কোথায় পাওয়া যায়? প্রকাশিত উপন্যাস কেউ না কিনলে উপন্যাসটিকে কি ট্র্যাজিক বলা যায়?