জবর জীবজগৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 দুই বন্ধুর সংলাপ:—মন খারাপ কেন তোমার?—আমার বাসার আরশোলাগুলো প্রতিবেশীর আরশোলাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে।—তাই নাকি! তো যুদ্ধের ফলাফল কী?—আমার বাসার আরশোলারা জিতেছে।—এ তো খুব ভালো খবর! —ভালো খবর! কাল ওরা দুই হাজার যুদ্ধবন্দীকে নিয়ে এসেছে আমার বাসায়। বার থেকে বের হলো মাতাল কাক। ডানা দুটো উঁচু করে ধরে ওড়ার চেষ্টা করল কয়েকবার। ব্যর্থ হয়ে আপন মনেই বলে উঠল:—ধুস শালা! হেঁটেই যাব। দেশের সীমান্তে দালালের কাজ করে পিঁপড়ে। একদিন হাতি তাকে বলল:—আমাকে বর্ডারটা পার করিয়ে দাও না!—ঠিক আছে, আমার সঙ্গে চলো, বলল পিঁপড়ে।দুজন হাঁটতে শুরু করল সীমান্তের উদ্দেশে। পিঁপড়ে সামনে, হাতি পেছনে। এমন সময় সীমান্তরক্ষী চিৎকার করে জিজ্ঞেস করল:—কে? কে যায় ওখানে?—এটা আমি, পিঁপড়ে, পিঁপড়ে বলল।—তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু সঙ্গে ওটা কে?রীতিমতো রেগে উঠে বলল পিঁপড়ে:—কে মানে? সঙ্গে করে খাবারও নিতে পারব না নাকি! জিরাফ উত্ত্যক্ত করছে জলহস্তীকে—কী বদখত চেহারা তোর! গায়ে গন্ধ! নোংরা জল ঘাঁটাঘাঁটি করিস সারাটা দিন। অথচ আমাকে দেখ, কী সুন্দর চেহারা, শরীরটা একবারেই পরিষ্কার। আর যখন ভোদকা খাই এবং ভোদকা আমার এই লম্বা গলা দিয়ে অনেক সময় ধরে নামতে থাকে, আমি কতক্ষণ ধরে আনন্দ পাই, ভাবতে পারিস? খানিকক্ষণ চিন্তা করে জলহস্তী বলল:—তা না হয় বুঝলাম। কিন্তু যখন বমি করিস, তখন কেমন লাগে? এক লোক বসে খাবার খাচ্ছে গোগ্রাসে। একটু দূরে বসে আছে ক্ষুধার্ত বেড়াল। সে বলল:—ম্যাও।লোকটা নির্বিকার। বেড়াল আবার বলল:—ম্যাও।কোনো প্রতিক্রিয়া দেখাল না লোকটি। বেড়াল তখন মরিয়া হয়ে বলল:—এই যে ভাই, ম্যাও-ম্যাও! কথা কি কানে যাচ্ছে না? ঠসা নাকি, ভাই, আপনি?