জবর জীবজগৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 এক পুকুরে দুই পুঁটি মাছের কথোপকথন।—এই বদ্ধ জায়গায় আর থাকতে ইচ্ছে করে না। এই পুকুরের বাইরের জগৎটা দেখতে সাধ হয় বড়।—এখান থেকে বেরোনোর একটা মাত্র উপায় আছে; বড়শি দেখলেই ঝুলে পড়বে। কুকুর বলল:—অচিরেই আমাদের মালিকের বিয়ে। কত রান্না হবে! কত্ত হাড়গোড় পাব! কী মজাই না হবে, তাই না?—হ্যাঁ, দীর্ঘশ্বাস ফেলে বলল মুরগি। বানর বসে মাছ ধরছে নদীর কিনারে। দূর থেকে তা লক্ষ করে কুমির ভাবল, ‘সাঁতরে ওর কাছে গিয়ে জিজ্ঞেস করব, ক’টি মাছ ধরেছে। যদি বলে অনেক, তাহলে বলব, বোকাদের ভাগ্য বরাবরই ভালো হয়। আর যদি বলে, কম বা একটাও মাছ ধরেনি, তাহলে বলব, ঠিক হয়েছে! তোমার অমনটাই দরকার!’ বানরের কাছে পৌঁছে কুমির জিজ্ঞেস করল:—বাঁদর ভায়া, ক’টি মাছ ধরলে?বাঁদর বলল:—ভাগ ব্যাটা এখান থেকে! সবুজ ভূত কোথাকার! ভেড়ার ঘাড় কামড়ে আহত করে নেকড়ে বলল:—তোর ভাগ্য ভালো যে আমার হাতে পড়েছিস। একবার শুধু ভেবে দেখ, তোর কী অবস্থা হতো, যদি নেকড়ের পুরো দল তোকে ধরত! বানর মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান। তারা জেনেশুনেই কথা বলতে শুরু করেনি। কারণ তারা জানে, কথা বলতে শুরু করলেই কাজ করতে হবে।