জবর জীবজগৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 দুই মেয়ে-ইঁদুর গল্প করছে।—কাল নাইট ক্লাবে দারুণ এক ছেলের সঙ্গে পরিচয় হয়েছে। গায়ে বড়সড় এক জ্যাকেট...—সে তো বাদুড়! —তাই নাকি! অথচ বলছিল, সে নাকি পাইলট! একদল শজারু ধরে নিয়ে এসে বিছানার আকারে দাঁড় করাল এক ভালুক। তারপর সেই ‘বিছানায়’ শুয়ে পড়তে পড়তে বলল, তান্ত্রিক সাধুরা পারলে আমি পারব না কেন!  শিশু-খরগোশ জিজ্ঞেস করছে মা-খরগোশকে, মা, আমি পৃথিবীতে এসেছি কীভাবে? —জাদুকরের হ্যাটের ভেতর থেকে।