জবর জীবজগৎ
বনে নির্মাণ করা হলো জেলখানা। পশুর রাজা হিসেবে সিংহ প্রতিটি জন্তুকে তাদের দায়িত্ব বুঝিয়ে দিল। শেষে দেখা গেল, শজারুর ভাগে কোনো দায়িত্ব পড়েনি। একটু ভেবে নিয়ে সিংহ তাকে বলল, আচ্ছা, ঠিক আছে, তুই কাজ করবি টয়লেটে। —টয়লেটে? —হ্যাঁ। টয়লেট পেপার হিসেবে। কুকুরীয় প্রবাদ: যা খাওয়া বা চাটা যায় না, তাতে প্রস্রাব করা চলে। আকাশে ফাইটার জেট উড়তে দেখে এক ইগল জিজ্ঞেস করল আরেক ইগলকে, ওটা এত দ্রুত ওড়ে কী করে?অন্য ইগল উত্তর দিল, তোমার লেজে আগুন ধরিয়ে দিলে তুমিও ও রকম দ্রুত উড়তে। পার্কের বেঞ্চে বসে এক লোক স্যান্ডউইচ খাচ্ছে গপগপ করে। তার ঠিক মাথার ওপর গাছের ডালে বসে আছে দুই পায়রা। এক পায়রা বলল অন্যটিকে, আমরা শান্তির প্রতীক বটে, তবে লোকটি যদি ভালোয় ভালোয় আমাদের জন্য কয়েক টুকরো রুটি না রাখে, তাহলে তাকে দেখতে হবে আমাদের ভিন্ন রূপ। শীতকালে মাছি দেখা যায় না কেন? কোথায় থাকে তারা ওই সময়?—জানি না, তবে তারা সারা বছর ওখানে থাকলেই ভালো হতো।