জবর জীবজগৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বনের ভেতরে টিকটিকি দেখে খরগোশ অবাক হয়ে জিজ্ঞেস করল: তুমি কে? ডাইনোসর।বললেই হলো! ডাইনোসর তো কবেই বিলুপ্ত হয়ে গেছে! বিলকুল মিথ্যা কথা! ভয়াবহ অসুখে পড়ে এই দশা হয়েছে আমাদের। দুই ক্যাঙ্গারুর দেখা। তোমার কটা বাচ্চা?একটা। আরেকটা নাও না কেন?অর্থনৈতিক যে আকাল পড়েছে! থলের অবস্থা ভালো নয়। এক কচ্ছপ গাছে উঠতে চেষ্টা করছে প্রাণপণে। একটু উঠেই পড়ে যায় আবার। ফের উদ্যোগ নিয়ে সে গাছের বাকল কামড়ে ধরে, শেষরক্ষা হয় না তবু। পড়ে যায় সে মাটিতে। কিন্তু আবার ওঠার কসরত করতে থাকে সে।কচ্ছপের এই অধ্যবসায় মন দিয়ে লক্ষ করছিল গাছে বসা দুই বানর। এক বানর বলল অন্যটিকে:আমার মনে হয়, ওকে বলার সময় এসেছে যে সে আমাদের সন্তান নয়। তাকে দত্তক নিয়েছি আমরা।