জব্বারের বলীখেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলার ১০২তম আসর হয়ে গেল কদিন আগে। বক্সিরহাট এলাকার বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত আবদুল জব্বার সওদাগর ১৯০৯ সালের বৈশাখ মাসে এ বলীখেলার প্রচলন করেন। বাঙালি সংস্কৃতির বিকাশ এবং যুব সম্প্রদায়ের মধ্যে শক্তিমত্তা প্রদর্শনের মাধ্যমে মনোবল বাড়ানোই ছিল বলীখেলা আয়োজনের মূল উদ্দেশ্য। এবারের খেলায় ৬৮ জন বলী অংশ নেন। এতে কুমিল্লার জসিম বলীকে হারিয়ে চ্যাম্পিয়ন হন টেকনাফের আলম বলী। খেলা শেষে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। লিখেছেন নাসির উদ্দিন হায়দারবাপ কা বেটামোহাম্মদ আলম তখন সৌদি আরবে। ১২ বৈশাখ (২৫ এপ্রিল) এলেই চ্যানেলে চোখ পড়ে থাকে তাঁর। পরপর কয়েক বছর জব্বারের বলীখেলার খবর একই—যুগ্ম চ্যাম্পিয়ন দিদার বলী আর মর্ম সিং ত্রিপুরা।মরুর দেশে সুখেই ছিলেন আলম। কিন্তু জব্বারের বলীখেলা তাঁকে দেশে নিয়ে এল। কারণ, তাঁর শরীরে যে বলীর রক্ত!আলমের বাবার নাম ছৈয়দ বলী, কক্সবাজারের হোয়াইক্যং এলাকার এ বলীর নামডাক ছিল গোটা চট্টগ্রামে। কিংবদন্তি আছে, বাংলাদেশের কোনো বলীই ছৈয়দ বলীর পিঠ মাটিতে ঠেকাতে পারেননি, মানে পরাজিত করতে পারেননি। সেই বলীর সন্তান আলম পণ করলেন জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন হতে হবে তাঁকে।প্রবাস থেকে গ্রামে ফিরে বিভিন্ন বলীখেলায় অংশ নিতে লাগলেন আলম। তিন বছর আগে সাতকানিয়ার মক্কার বলীখেলায় হারালেন দিদার বলীকে। এরপর কক্সবাজারের স্টেডিয়ামে ডিসির (জেলা প্রশাসক) বলীখেলায় আছাড় দিলেন মর্ম সিংকে। এবার জব্বারের বলীখেলায় কুমিল্লার জসিম বলীকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। আলম জানান, ১৫ বছর ধরে তিনি বলীখেলায় অংশ নিচ্ছেন। এ পর্যন্ত কেউ তাঁকে হারাতে পারেননি। খেলার কৌশল রপ্ত করেছেন বাবার কাছ থেকে। জব্বারের বলীখেলার আরেক চ্যাম্পিয়ন ছিদ্দিক বলী ছিলেন তাঁর বাবার শিষ্য। তিন ছেলে ও দুই মেয়ের জনক আলম থাকেন টেকনাফের গ্রামের বাড়িতে।বলীর লড়াইয়ে জেতার কৌশল কী?‘জিততে হলে শক্তি, কৌশল ও জনগণের দোয়া তিনটিই লাগে।’ বলেন আলম।আপনার আসল অস্ত্র (কৌশল) কী? একটু হেসে সময় নিয়ে উত্তরটা দেন তিনি: ‘প্রতিদ্বন্দ্বী বলীর বগলের নিচে যদি আমি চারটা আঙুলও ঢোকাতে পারি, তাহলে ওই বলী আর আমার আছাড় থেকে রক্ষা পাবে না।’প্রথম লড়াইয়ে বাজিমাতজীবনে কখনো বলীখেলাই দেখেননি, বলীর সঙ্গে লড়া তো দূরের কথা। চট্টগ্রামের জব্বারের বলীখেলায়ও এসেছিলেন বন্ধুর আবদারে। এসেই নেমে গেলেন লড়াইয়ের মঞ্চে। তাগড়া শরীর আর বলীর মতো জৌলুশ দেখে প্রাথমিক পর্যায়ে তাঁর সঙ্গে লড়ার সাহস করেননি কেউ। তাই পেয়ে গেলেন সরাসরি চ্যালেঞ্জ বাউটে লড়ার সুযোগ। তাও আবার সেমিফাইনালে এবং তাতে অনায়াসে হারিয়ে দিলেন প্রতিদ্বন্দ্বীকে। ফাইনালে পড়লেন আলম বলীর সামনে। আলমের কাছে হেরে গেলেও রানারআপ হয়ে দারুণ খুশি জসিম।জসিম বলেন, ‘আলম বলী সম্পর্কে আমার তেমন কোনো ধারণা ছিল না, লড়াইয়ের কলাকৌশলও তেমন জানতাম না। আমাদের কুমিল্লায় কুস্তি হয়, সেটার সঙ্গে মিল আছে বলীখেলার। কিন্তু ফাইনালে যেহেতু উত্তীর্ণ হয়েছি, তাই আলম বলীর সঙ্গে লড়ার জন্য প্রস্তুত হয়েছিলাম। চ্যাম্পিয়ন না হলেও রানারআপ হয়েছি, তাও কম কী! আর বলীখেলা সরাসরি সম্প্রচার হওয়ায় আমার বেশ নাম হয়ে গেছে।’ জসিমের বাড়ি কুমিল্লার কোটবাড়িতে।বাহাত্তরের বিজয়ীইদানীং হয়েছে কি, নাতিটা তাঁর পিছু ছাড়ছেই না, স্কুল ফাঁকি দিয়েও তাঁকে সঙ্গ দেয়। বিষয়টা ঠিকই ধরতে পারলেন নুরুচ্ছফা, ছোঁড়াটা আসলে তাঁকে পাহারা দিচ্ছে। কারণটা পরিষ্কার—জব্বারের বলীখেলায় যাওয়া ঠেকানোর জন্যই এক ফন্দি এঁটেছেন বাড়ির লোকজন। ফন্দি কি কম জানেন মোহাম্মদ নুরুচ্ছফা? তাই তো নাতিটাকে পাঁচ টাকার একটি আইসক্রিম কিনে দিয়ে উঠে পড়েন কাপ্তাই-চট্টগ্রাম বাস সার্ভিসে। সোজা লালদিঘিতে চলে আসেন, নাম লেখান বলীর খাতায়। তারপর লুঙ্গি মালকোচা মেরে দাঁড়িয়ে যান বলীর দলে। বলীখেলার মঞ্চে তাঁর অর্ধেক বয়সের একজনের সঙ্গে বলী ধরেন, আর তাতে উল্লাসে কেঁপে ওঠে লালদিঘি মাঠ। কিন্তু সেই উল্লাস না থামতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন নুরুচ্ছফা, রেফারিরা তাঁকে বিজয়ী ঘোষণা করার পর। মঞ্চ থেকে নেমে যখন বিজয়ীর খাতায় নাম লেখাতে আসছেন তখনো নাচছেন তিনি।চাচা আপনার বয়স কত? ৭২।এ বয়সে কুস্তি খেলার সাধ হলো কেন? ‘আঁই বলি ধরিদ্দে ৬০ বছর ধরি, যেন্ডে বলীখেলা এন্ডে এই নুরুচ্ছফা আছে। জাননি আঁই ক শত মেডেল পাইয়ি?’ (আমি ৬০ বছর ধরে বলীখেলায় অংশ নিই। যেখানে বলীখেলা, সেখানেই এ নুরুচ্ছফা আছে। জানেন, কত শত মেডেল পেয়েছি?)