জমজমাট ইংরেজি শেখার আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি শেখার আগ্রহ ছোট-বড় সবারই আছে। আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপচে পড়া ভিড় সেটাই আরেকবার প্রমাণ করল। ১৯ জুন এখানে অনুষ্ঠিত হলো ‘ইংলিশ ইন অ্যাকশন’ নামের ইংরেজি শেখার জমজমাট আসর। মেলা আকারে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল যুক্তরাজ্যের ইউকে এইড ও বাংলাদেশ সরকার।শিক্ষার্থীদের মন থেকে ইংরেজিভীতি দূর করতেই এই মেলার আয়োজন বলে জানালেন উদ্যোক্তারা। মেলায় মুঠোফোন ও মজার খেলার মাধ্যমে ইংরেজি শেখার কৌশল তুলে ধরা হয়। প্রদর্শিত হয় ইংরেজি শেখা নিয়ে রচিত নাটক স্বপ্ন হবে সত্যি।মেলায় দর্শকদের ভিড় দেখা গেছে বিবিসি জানালা স্টলে। এ ছাড়া শব্দ, ছবি, নাটকের মাধ্যমে ইংরেজি শেখার ব্যবস্থাও ছিল। দর্শকের আগ্রহ ছিল বিবিসি জানালায় বই ও সিডির প্রতি। এ ছাড়া ইন্টারনেট ব্যবহার করেও ইংরেজি শেখার কৌশল তুলে ধরা হয়।সকালে মেলার উদ্বোধন করেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইসলাম খান। সে সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফারুক হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহম্মদ, ‘ইংলিশ ইন অ্যাকশন’ প্রকল্পের নির্বাহী খালিদ বিন ওসমান।ইংলিশ ইন অ্যাকশন প্রকল্পের নির্বাহী খালিদ বিন ওসমান প্রথম আলোকে বলেন, এই প্রকল্পের আওতায় ২০১৪ সাল পর্যন্ত মাত্র তিন বছরে দেশের ১০৮টি উপজেলার সাড়ে ১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। এভাবে ১০ লাখের বেশি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী ইংরেজি ভাষা শেখার সুযোগ পাবে।