জমজমাট এক আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমজমাট এক আয়োজনের মধ্যে প্রবেশ করলাম চাঁদপুরে। এমনটা ভাবিনি। যতটা ভেবেছিলাম, তার চেয়ে বেশি ছিল আয়োজনে। ভোরবেলা ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে রওনা হয়েছিলাম। সব ক্লান্তি দূর হয়ে গেল চাঁদপুর বন্ধুসভার অয়োজন দেখে। স্বতঃস্ফূর্তভাবে সঠিক সময়ে এসে যোগ দিয়েছেন বিভিন্ন বন্ধুসভার বন্ধুরা।
কুমিল্লা বন্ধুসভার বন্ধুরা তাঁদের পরিবেশনা দিয়ে তাক লাগিয়ে দিলেন। লক্ষ্মীপুরসভার ছোট্ট বন্ধুর নৃত্য অনেক দিন মনে থাকবে। চাঁদপুর বন্ধুসভার বিশেষ পরিবেশনা র্যাম শো অনেক দিন মনে থাকবে বন্ধুদের। আরও অনেক কিছু উল্লেখ করার মতো আছে। সেসব এই স্বল্প পরিসরে বলার সুযোগ নেই।
সারা দিন চরম আনন্দে কেটেছে বন্ধুদের। নিশ্চয় দিনটি স্মরণীয় হয়ে থাকবে। এ রকম একটি আয়োজনের জন্য চাঁদপুরসভাকে অভিনন্দন জানাই। অভিনন্দন জানাই অংশ নেওয়া সব বন্ধুকে। সবার আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতায় চাঁদপুর মাদকবিরোধী বন্ধুমেলা সফল হলো।