প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাপ্তাইয়ে অবস্থিত সেনাবাহিনীর ১৭ বেঙ্গল ১০ ফেব্রুয়ারি আয়োজন করে আকর্ষণীয় পিঠা উর্যাসব। উর্যাসবে শতাধিক পিঠার সমাহার ছিল। উর্যাসব ঘিরে ছিল আনন্দ-উচ্ছ্বাস। বিশাল আকারের কেক কেটে পিঠা উর্যাসবের উদ্বোধন করেন সমাজসেবক ফাতেমা শিরিন। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক তামান্না আঞ্জুম, ৬৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মেজবাউল আলম চৌধুরী, রাঙামাটি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সামসুজ্জামান এবং ১৭ বেঙ্গলের অধিনায়ক লে. কর্নেল শাখাওয়াত হোসেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আজকাল দেশীয় পিঠার স্বাদ আমরা প্রায় ভুলে যেতে বসেছি। সুস্বাদু পিঠার প্রতি সবাইকে আগ্রহী করে তুলতে পিঠা উর্যাসবের আয়োজন করা হয়েছে। উর্যাসবে বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন।