জমজমাট বৈশাখী বিচ কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশবান্ধব পর্যটনশহর গড়ার স্লোগান নিয়ে কক্সবাজারে হয়ে গেল বর্ণাঢ্য বৈশাখী বিচ কনসার্ট। ২ বৈশাখ গান আর সাগরের সুর যেন এক হয়ে মিশেছিল লাবণী পয়েন্টে। চট্টগ্রামের সূচনা ক্রিয়েশন অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।বিকেল সাড়ে তিনটায় পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নুরুল আলম নিজামী। স্বাগত বক্তব্য দেন আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাংবাদিক চৌধুরী ফরিদ। এতে বক্তারা বলেন, ‘বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত ও পর্যটন-রাজধানী কক্সবাজারের উন্নয়নের সুনির্দিষ্ট মহাপরিকল্পনা থাকা দরকার। ফলে যত্রতত্র ভবন ও অপরিকল্পিত স্থাপনা তৈরি হচ্ছে। পয়োনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দূষিত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ ও সাগরের পানি। অনুষ্ঠানে গান করেন শিল্পী রিজিয়া পারভীন, ক্লোজআপ ওয়ান তারকা রিংকু, চ্যানেল আই সেরাকণ্ঠ ঝিলিক, চট্টগ্রামের আঞ্চলিক গানের জনপ্রিয় শিল্পী প্রেমসুন্দর বৈষ্ণব ও সুস্মিতা, আহসান, রাজিব ও সুইটি। আকর্ষণীয় আয়োজন ছিল তিন পার্বত্য জেলার বিভিন্ন দলের নাচ। এরপর দর্শকদের মন রাঙিয়ে দেয় চট্টগ্রামের অনন্য বড়ুয়ার দলের নৃত্য। শেষে প্রমিথিউসসহ কয়েকটি ব্যান্ডদলের পরিবেশনা দর্শকদের মাতিয়ে তোলে।