জমবে মেলা ডিসি হিলে
নগরের ডিসি হিলে ‘সম্মিলিত পহেলা বৈশাখ উদ্যাপন পরিষদ’-এর উদ্যোগে আজ দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠান হবে। ভোর ছয়টায় প্রভাতী অনুষ্ঠান শুরু হবে ভৈরব রাগে সমবেত উচ্চাঙ্গসংগীতের মধ্য দিয়ে। সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদের পরিবেশনার পর একক আবৃত্তি করবেন রণজিৎ রক্ষিত। সাড়ে ছয়টায় ঢোল ও বাদ্যযন্ত্র বাজিয়ে বর্ষবরণ করবেন সুজিত চক্রবর্তী ও তাঁর দল।দলীয় পরিবেশনায় অংশ নেবে সংগীত ভবন, জয়ন্তী গীতধ্বনি, ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ, সুর সাধনা সংগীতালয়, ঐকতান শিল্পীগোষ্ঠী, বোধন আবৃত্তি পরিষদ, কথাশিল্পী গোষ্ঠী, প্রমা আবৃত্তি সংগঠন, শহীদ মিলন পরিষদ, মোহরা সংগীত বিদ্যালয়, সুন্দরম শিল্পীগোষ্ঠী, লিটল জুয়েলস স্কুল, জলছবি খেলাঘর আসর, ফতেয়াবাদ সংগীত নিকেতন, কুসুম ললিতকলা একাডেমি, অনুশীলন সাংস্কৃতিক সংসদ, সাধনা সংগীত একাডেমি, সুরাঙ্গন বিদ্যাপীঠ, সপ্তসুর সংগীত বিদ্যালয়, নরেন আবৃত্তি একাডেমি, ঠুমরী সংগীতালয়, সপ্তস্বর সংগীত বিদ্যালয় প্রভৃতি। গান করবেন অপু বর্মণ, শ্যামলচন্দ্র রায়, গিরীজা রাজবর, কল্যাণী ঘোষ, কল্পনা লালা, নন্দদুলাল গোস্বামী, কান্তা নন্দী, মো. মবিন, প্রিয়াংকা দাশ, আবদুর রহীম, শাপলা পাল, লাকী গুপ্তা প্রমুখ।নৃত্য পরিবেশন করবে সুরঙ্গমা নৃত্যাঙ্গন, সঞ্চারী নৃত্যকলাকেন্দ্র, স্কুল অব ওরিয়েন্টাল ডান্স, ঘুঙুর নৃত্যকলাকেন্দ্র, ওডিসি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট ও দ্য ফোক ডান্স গ্রুপ। উপজাতীয় নৃত্য পরিবেশন করবে বান্দরবান মারমা শিল্পীগোষ্ঠী। বিকেলে দলীয় পরিবেশনায় থাকবে নবকুঁড়ি, সংগীতাঙ্গন, অবসর সাংস্কৃতিক গোষ্ঠী, ত্রিতরঙ্গ আবৃত্তি দল, তারুণ্যের উচ্ছ্বাস, মনোরমা নৃত্যাঙ্গন, প্রথম আলো বন্ধুসভা, কারুধ্বনি, ব্রাইট বাংলাদেশ ফোরাম, শব্দ নোঙর আবৃত্তি একাডেমি, সৃজনী আনন্দ নিকেতন, সুচারু সাংস্কৃতিক অঙ্গন, মায়াবী ডান্স গ্রুপ প্রভৃতি সংগঠন। সব শেষে মাইজভান্ডারী গান পরিবেশন করবেন শিমুল শীল ও তাঁর দল। সম্মিলিত পহেলা বৈশাখ উদ্যাপন পরিষদ-এর সদস্যসচিব, নাট্যজন আহমেদ ইকবাল হায়দার বলেন, ‘ইতিমধ্যে আমাদের সব প্রস্তুতি শেষ হয়েছে।’