জমিয়তুল ফালাহ মাঠে দরসুল কোরআন মাহফিল ৭ ও ৮ মার্চ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১১তম দরসুল কোরআন মাহফিল ৭ ও ৮ মার্চ বেলা দুইটায় চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে অনুষ্ঠিত হবে। আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশের ব্যবস্থাপনায় মাহফিলে ধর্মপ্রাণ ব্যক্তিদের উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন ৪ মার্চ সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। এতে মাহফিল আয়োজনের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন মাহফিল প্রস্তুতি কমিটির সচিব এ এম মঈনুদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক চেয়ারম্যান এম আবু নাসের তালুকদার, বর্তমান চেয়ারম্যান এস এম ফরিদ উদ্দিন, এস এম সিরাজ উদ্দিন, মাহবুবুল আলম, এইচ এম নূর হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি।