জমিয়তুল মোদার্রেছীনের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারায় জমিয়তুল মোদার্রেছীনের উদ্যোগে উপজেলা সদরে গত রোববার সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ১১টি মাদ্রাসার শিক্ষক-কমচারীরা অংশ নেন।
আনোয়ারায় উপজেলা জমিয়তুল মোদার্রেছীনের সভাপতি মহিউদ্দিন হাশেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা থানার ওসি আবদুল লতিফ।
বক্তব্য দেন সহসভাপতি আবদুল খালেক, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলাইমান, অধ্যক্ষ কাজী আবদুল হান্নান প্রমুখ। বক্তারা বলেন, ইসলামের নামে জঙ্গিবাদ কখনো সমর্থনযোগ্য নয়।—আনোয়ারা প্রতিনিধি