জমে উঠেছে এমডিসির বৈশাখী বিক্রয় উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের আগ্রাবাদ এক্সেস সড়কের ছোট পুলে ৯ এপ্রিল থেকে শুরু হওয়া এমডিসি এলিট লিভিং বৈশাখী বিক্রয় উৎসব জমে উঠেছে। ৪৭ কাঠা ভূমির ৫০ শতাংশ উন্মুক্ত রেখে নির্মিতব্য এমডিসির এই প্রকল্প ক্রেতাদের নজর কাড়ছে। প্রতিদিন উল্লেখযোগ্যসংখ্যক দর্শনার্থী মেলায় আসছেন। মেলায় ১ হাজার ২১৪ থেকে ১ হাজার ৬৬৮ বর্গফুটের মধ্যে ১১টি সাইজের ফ্ল্যাট থাকায় ক্রেতারা তাঁদের পছন্দসই ফ্ল্যাট বাছাই করতে পারছেন।
বিক্রয় উৎসব সম্পর্কে এমডিসির বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান মো. রিজওয়ানুল হক বলেন, ‘মূলত আগ্রাবাদকেন্দ্রিক অবস্থান, দীর্ঘমেয়াদি কিস্তিসুবিধা এবং একই স্থানে আধুনিক সব নাগরিক সুযোগ-সুবিধা থাকায় আমরা আশানুরূপ সাড়া পাচ্ছি। এমডিসির আগের সাফল্যের ধারাবাহিকতায় এই প্রকল্পটিও গ্রাহকের কাছে নির্দিষ্ট সময়ে হস্তান্তর করা হবে।’
উল্লেখ্য, বিক্রয় উৎসবে প্রতিটি ফ্ল্যাট বুকিংয়ে রয়েছে একটি ৪২ ইঞ্চি এলইডি টেলিভিশন উপহার। উৎসব চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। বিজ্ঞপ্তি।