জমে উঠেছে বিপণিকেন্দ্র ভাসাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুরাদপুরের বিপণিকেন্দ্রে ভাসাবিতে ক্রেতারা এক ছাদের নিচেই পাচ্ছেন সব ব্র্যান্ডের পণ্য। রোজার শুরু থেকেই জমে উঠেছে এই বিপণিকেন্দ্র।
এখানে রয়েছে থাইল্যান্ড, দুবাই, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন ব্র্যান্ডের সব ধরনের শার্ট, প্যান্ট, টি-শার্ট, পাঞ্জাবি, শেরওয়ানি, পাগড়ি ও নাগড়া। পাওয়া যাচ্ছে কলকাতা, মুম্বাই, বেনারস থেকে আমদানি করা বিভিন্ন ডিজাইনের শাড়ি, থ্রি-পিস ও লেহেঙ্গা। কোরিয়া ও থাইল্যান্ড থেকে আমদানি করা ব্যাগ, প্রসাধনসামগ্রী ও স্যান্ডেল রয়েছে বিভিন্ন দোকানে।
কথা হয় পরিবারের সদস্যদের নিয়ে কেনাকাটা করতে আসা ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘এখানে পরিবারের সবার জন্য পোশাক, জুতাসহ অন্যান্য সামগ্রী পাওয়া যায়। তাই সবাইকে নিয়ে চলে এসেছি।’
ভাসাবি বিপণিকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, ‘যাঁরা একটু রুচিশীল পণ্য পেতে চান. তাঁদের কথা মাথায় রেখেই এ প্রতিষ্ঠানটির যাত্রা। ইতিমধ্যে বিশ্বের শ্রেষ্ঠ ব্র্যান্ডের সব পণ্য ভাসাবি শপিং মলে নিয়ে আসা হয়েছে। ক্রেতাদের সাড়াও মিলছে ভালোই।’