জমে উঠেছে ভিলেজের স্বাধীনতা মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমে উঠেছে কম্পিউটার ভিলেজের আগ্রাবাদ শাখা আয়োজিত ‘ভিলেজে একুশ হতে স্বাধীনতা মেলা’। প্রযুক্তিপণ্যের সম্ভার নিয়ে এ মেলা বসেছে। মেলায় পাওয়া যাচ্ছে সর্বশেষ বাজারে আসা সব ব্র্যান্ডের ল্যাপটপ, ডেস্কটপ, ব্র্যান্ড পিসি, সার্ভার পিসি, নেটওয়ার্কিং সামগ্রী। মেলায় আসুস ব্র্যান্ডের বিএফথ্রি ফোর কোর আই ফাইভ, কোর আই থ্রি, ডুয়েল কোর মানের ল্যাপটপ রয়েছে। সাশ্রয়ী দামে পাওয়া যাচ্ছে এসব প্রযুক্তিপণ্য। মেলায় আসা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম হোসেন বলেন, ‘আমি মেলা থেকে এইচপি ওমনি অল ইন ওয়ান কোর আই থ্রি মানের একটি পিসি কিনেছি। মেলা বলে তুলনামূলক কম দামেই কিনতে পেরেছি এখান থেকে।’’ কম্পিউটার ভিলেজের উপ-মহাব্যবস্থাপক আছাদুর রহমান বলেন, ‘গুণগত মানের পণ্য তুলনামূলক কম দামে ক্রেতার হাতে পৌঁছে দেওয়াই আমাদের এ মেলা আয়োজনের মূল লক্ষ্য।’ মেলায় বিভিন্ন পণ্যের সঙ্গে উপহার এবং বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। মেলা শুরু হয়েছে ২২ ফেব্রুয়ারি, শেষ হবে ১০ মার্চ। নিজস্ব প্রতিবেদক