জমেছে শিশু আনন্দমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু একাডেমী, চট্টগ্রাম বিভাগের আয়োজনে ১৫-১৭ জুলাই শিশু আনন্দমেলা অনুষ্ঠিত হয়। এতে অন্তর্ভুক্ত ছিল স্টল প্রদর্শনী, প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুনাট্য প্রতিযোগিতা। ছোটদের পদচারণায় মুখরিত আনন্দমেলার উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খান, জেলা প্রশাসক ফয়েজ আহমদ ও শিশু একাডেমীর পরিচালক নাট্যজন ফাল্গুনী হামিদ। প্রতিযোগিতা পর্বে শ্রেষ্ঠত্ব অর্জন করে কিড্স কালচারাল ইনস্টিটিউট। বর্ষাকে উপজীব্য করে কিড্স কালচারাল ইনস্টিটিউট পরিবেশন করে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘হিপ হিপ হুররে’। চাঁদের দেশ থেকে আবির্ভূত হন তিনজন ভূতরূপী ভিনগ্রহের প্রাণী। তারা শিশুদের পরিবেশিত গম্ভীরা, জারিগান, অভিনয়, আবৃত্তি নৃত্যের ছন্দে উদ্ভাসিত করে সমগ্র আয়োজনকে। নাট্য প্রতিযোগিতায় পরিবেশিত হয় সৌরভ শাখাওয়াত ও গোলাম মোস্তফা রচিত কিড্স কালচারাল ইনস্টিটিউট প্রযোজনা, নাটক কাকতাড়ুয়া। এ নাটকে অশুভ শক্তি কাক। কাকতাড়ুয়া অশুভ শক্তির বিরুদ্ধে শুভশক্তির প্রতীকী আহ্বান বাংলার শান্তিপ্রিয় মানুষের জীবনযাপনে অশুভ শক্তি হানা দেয়। তছনছ করে দিতে চায় সাজানো সবুজ বাংলার পতাকা। এমন পরিস্থিতিতে রুখে দাঁড়ায় কাকতাড়ুয়া, সত্য ও সুন্দরের জয় হয় শেষে। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করে আভাস, শতাব্দী, সহস্রাব্দী, মৃত্তিকা, জাহিদ, তুলতুল, চেরিশমা, রবিন, অমৃক ও সাকিল।সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় ইশরাক, মুগ্ধ, শাশ্বত, আবতাহী, রাইদা, আভাস, শতাব্দী, সহস্রাব্দী, মৃত্তিকা, জাহিদ, তুলতুল, চেরিশমা, রবিন, অমৃক, সাকিল, সাকলাইন, রিয়া, প্রিয়ঙ্কা, শাফিন ও নদী। সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আলেফ উদ্দীন, চা-বোর্ডের সচিব মো. জাফর আলম প্রমুখ। সভাপতিত্ব করেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আবদুস সালাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কিড্স কালচারাল ইনস্টিটিউটের পরিচালক জোবেদা রত্না ও আবৃত্তিকার প্রবীর পাল।