জয়ধ্বনির নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০ নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেল দ্বিতীয় আন্তবিশ্ববিদ্যালয় নাট্যোৎসব ২০১৪। ‘শিল্পসত্তার অবয়বে, মঞ্চ সাজবে কুশীলবে’ এই স্লোগানে চুয়েটের সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনি এ উৎসবের আয়োজন করে। এতে অংশ নেয় আটটি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামের তীর্যক নাট্যগোষ্ঠী। 
নাটকের মধ্য দিয়ে তারুণ্যের চেতনা, দেশপ্রেম, সামাজিক ও জাতীয় সমস্যা তুলে ধরেন অভিনয়শিল্পীরা। উৎসবে মঞ্চায়িত নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি ঘূর্ণিঝড় ও কয়েকটি মানুষ, স্মৃতির পাতা থেকে ও নেশা নামক বিষ। বিশ্ববিদ্যালয়ের পরিবেশনার পর তীর্যক নাট্যগোষ্ঠী মঞ্চায়ন করে লজ্জা নাটকটি। আয়োজন সম্পর্কে জয়ধ্বনির সভাপতি নাজমুল আলম বলেন, সমাজের অনৈতিক কাজের প্রতিবাদ এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে নতুন প্রজন্মকে জানানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
উৎসবে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের সাধারণ সম্পাদক রিজোয়ান রাজন।