জরুরি অ্যাম্বুলেন্স
মানুষের দুর্ঘটনা কি আর বলেকয়ে আসে? যেকোনো সময়ই তা ঘটে যেতে পারে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আক্রান্ত ব্যক্তিকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে নিতে হয়। আর এ ক্ষেত্রে সবচেয়ে দরকারি বাহন হলো অ্যাম্বুলেন্স। আপনার যদি জানা থাকে অ্যাম্বুলেন্সের দরকারি ফোন নম্বর তাহলে প্রয়োজনে ব্যবস্থা নিতে সহজ হবে। আর দুর্ঘটনাকবলিত হয়ে যেন সহজেই ব্যবস্থা নিতে পারেন সে জন্য জানিয়ে দিচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাম্বুলেন্সের ফোন নম্বর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: ৯৫০৫০২৫-২৯। বারডেম: ৯৬৬১৫৫১-৫, ৮৬১৬৬৪১-৫০। সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল: ৭৩১৯০০২-৬। আল-মারজুকুল ইসলামি অ্যাম্বুলেন্স সার্ভিস: ৯১২৭৮৬৭, ৮১১৪৯৮০। রেড ক্রিসেন্ট সোসাইটি: ৯৩৫৮৭৯৯, ৯৩৩০১৮৮-৯। ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট: ৯১২২৫৬০-৭২। ঢাকা সিএমএইচ: ৮৮২২৭৭৯। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল: ৯১৩০৮০০। শিশু হাসপাতাল: ৮১১৬০৬১-২। বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল: ৯১১৮২০২। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়: ৮৬১৮৬৫৩। হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও রেড ক্রিসেন্ট হাসপাতাল: ৮৩১১৭২১-৫। আইসিডিডিআরবি: ৮৮১১৭৫১-২৫মেডিনোভা মেডিকেল সার্ভিস লিমিটেড: ৮১১৩৭২১, ৯১১৬৮৫১।এ ছাড়া স্বল্প খরচে অ্যাম্বুলেন্স সার্ভিস পেতে যোগাযোগ করতে পারেন ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স: ৯৫৫৫৫৫৫, ৯৫৫৬৬৬৬-৭। বিনা মূল্যে অ্যাম্বুলেন্সঢাকা শহরে আঞ্জুমান মুফিদুল ইসলামের বেশ কিছু অ্যাম্বুলেন্স রয়েছে। ফোন করার পর অ্যাম্বুলেন্স ফাঁকা থাকাসাপেক্ষে তারা বিনা মূল্যে সেবা দিয়ে থাকে। এ ছাড়া ঢাকা মহানগরের জন্য স্বল্প খরচে শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সে রোগী পরিবহন করা হয়। বিনা মূল্যে লাশ পরিবহনের ব্যবস্থাও এরা করে থাকে। ঠিকানা: আঞ্জুমান মুফিদুল ইসলাম, ৪২ কাকরাইল, ঢাকা। ফোন: ৯৩৩৬৬১১। ৫ এস কে দাস রোড, গেন্ডারিয়া, ঢাকা। ফোন: ৭৪১১৬৬০, ৭৪১০৭৮৬। উল্লিখিত প্রতিষ্ঠানের অ্যাম্বুলেন্স সার্ভিস নম্বরগুলো আপনার কাছেই রাখুন। প্রয়োজনে শুধু একটি ফোন আপনার সুন্দর ও আনন্দময় মুহূর্তগুলো আবারও ফিরিয়ে দিতে পারে।