জলদস্যুদের হাত থেকে জাহাজ বাঁচানোর উপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 হ্যারি পটারের চাদর দিয়ে পুরো জাহাজটিকে ঢেকে দিন। এতে জাহাজটি জলদস্যুদের নজরেই পড়বে না। জাহাজের গায়ে ‘বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ’ কথাটা লিখে রাখুন। ডিজিটাল জাহাজ তৈরি করুন, যা নাবিক ছাড়াই চলবে। বাংলাদেশের রাস্তার রাজা ট্রাককে ফলো করে জাহাজের গায়েও ‘১০০ হাত দূরে থাকুন’ কথাটি লিখে রাখুন। ‘জাহাজের সবাই ছোঁয়াচে রোগে আক্রান্ত’—এমন ব্যানার টানিয়ে রাখুন। জাহাজের সবাই নিজেকে ত্যাজ্যপুত্র হিসেবে দাবি করুন।  ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ! এই জাহাজের সকল প্রাণীই সর্বভুক টাইপের অন্তর্ভুক্ত’ এমন পোস্টার টানিয়ে রাখুন। জাহাজের চতুর্দিকে মৌমাছি কিংবা ভিমরুলের সুরক্ষিত বাসা তৈরি করুন। দস্যুরা কোনোক্রমে জাহাজে উঠে পড়লে তাদের সঙ্গে মোলায়েম ব্যবহার করুন এবং ‘নিপাহ’ ভাইরাসযুক্ত খেজুরের রস দিয়ে আপ্যায়ন করতে থাকুন। দস্যুরা আপনার জাহাজের পিছু নিলে আপনার ইঞ্জিনের কালো ধোঁয়া তাদের লক্ষ্য করে ছুড়তে থাকুন।