জলবায়ু পরিবর্তন বিষয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি সংস্থা ক্রেলের উদ্যোগে কাপ্তাইয়ে জলবায়ু পরিবর্তনবিষয়ক দিনব্যাপী কর্মশালা ১৭ সেপ্টেম্বর কাপ্তাই উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন বক্তারা।
চিৎমরম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান থোয়াইচিং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. দিলদার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম ও পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এস এম সাজ্জাদ হোসেন। ক্রেল প্রকল্পের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা সহায়ক কর্মকর্তা শওকত ওসমানের সঞ্চালনায় সভার স্বাগত বক্তব্য দেন সংস্থার কর্মকর্তা সুজিত দাশ।
বিভিন্ন বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন আঞ্চলিক সহকারী কর্মকর্তা নারায়ণ চন্দ্র দাশ, শীতল কুমার নাথ, তৌহিদুল হক, এম কে আবদুল্লাহ জুনায়েদ, নাহিদ হোসেন ও কাজী মাকসুদুর রহমান।
কর্মশালায় এস এম নজরুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব ঠেকাতে ক্রেলের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।