জলবায়ু পরিবর্তনবিষয়ক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের উদ্যোগে বিভাগের ৪০২ নম্বর কক্ষে জলবায়ু পরিবর্তনবিষয়ক সেমিনার ১১ আগস্ট অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশসহ বিশ্বের অনেক হতদরিদ্র ও দ্বীপরাষ্ট্র নানা প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে। মানুষ নির্বিচারে ধ্বংস করছে জীববৈচিত্র্য। এর ফলে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, ভূমিধস, ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস, সিডর ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ জনজীবনে বয়ে আনছে নানা দুর্ভোগ।
একবিংশ শতাব্দীতে মানুষ ভীতসন্ত্রস্ত ও অসহায় জীবন যাপন করছে। বিশ্বের নানা জনপদে কোটি কোটি মানুষ আজ বিপন্ন।’
সমাজতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক লুৎফুন নাহার বেগমের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দক্ষিণ কোরিয়ার জিঝো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ইমেরিটাস ডাই ইউনু জিওং। বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুলফিকার আলী ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. ওবায়দুল করিম ও অধ্যাপক এস এম মনিরুল হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগের প্রভাষক মুহাম্মদ মহিউদ্দিন। সেমিনারে সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক–শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।