জলবায়ুর পরিবর্তনে মানুষের সমৃদ্ধি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকা অঞ্চলে জলবায়ু পরিবর্তনের কারণে স্থানীয় আদিম মানুষের সমৃদ্ধি ঘটেছিল। যুক্তরাজ্যের একদল গবেষক এমনটি দাবি করেছেন। এই গবেষণার প্রতিবেদন নেচার কমিউনিকেশনস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, আফ্রিকায় আধুনিক মানুষের (হোমোসেপিয়েন্স) প্রথম আবির্ভাব ঘটে মধ্য প্রস্তরযুগে (দুই লাখ ৮০ হাজার থেকে ৩০ হাজার বছর আগে)। কিন্তু সংস্কৃতি ও শ্রমনির্ভর শিল্পে তাদের সার্বিক সমৃদ্ধি ঘটে প্রথম দফায় ৭১ হাজার ৫০০ বছর আগে এবং দ্বিতীয় দফায় ৬৪ হাজার থেকে ৫৯ হাজার বছরের মধ্যে। এই সমৃদ্ধি বলতে ভাষা উদ্ভাবন, পাথর ব্যবহারের দক্ষতা প্রভৃতি বোঝানো হচ্ছে। সেই সময় জলবায়ুর নাটকীয় পরিবর্তনে আর্দ্রতা অত্যন্ত বেড়ে গিয়েছিল। এএফপি।