জলাবদ্ধতা নিরসনে বিশেষ প্রকল্প সর্বোচ্চ অগ্রাধিকার: মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের কিছু এলাকায় বৃষ্টি হলেই পানি জমছে। জলাবদ্ধতার এ নাকালদশা থেকে নগরবাসী মুক্তি পাবে কবে? এ নিয়ে মেয়রের সঙ্গে কথা বলেছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক হামিদ উল্লাহপ্রথম আলো: আগামী অর্থবছরে কোন তিনটি বিষয়কে আপনি অগ্রাধিকার দেবেন?মেয়র: প্রধান তিন অগ্রাধিকার হচ্ছে—জলাবদ্ধতা নিরসন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন।প্রথম আলো: জলাবদ্ধতা নিরসনে কোনো প্রস্তুতি আছে?মেয়র: চলতি বছরে আমরা খাল খনন ও সংস্কার করে সফলতা পেয়েছি। আগামী অর্থবছরে এ খাতে ১৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর পরও প্রয়োজন হলে জলাবদ্ধতা নিরসন কার্যক্রমকে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অন্তর্ভুক্ত করা হবে। এ জন্য আলাদা প্রকল্প করে অর্থ বরাদ্দের ব্যবস্থা রাখব। চাক্তাই ও মহেশখাল দিয়ে সাগরের জোয়ারের পানি ঠেকাতে স্লুইসগেটের আদলে ফ্ল্যাপ নির্মাণ করা হবে। পাশাপাশি বৃষ্টির সময় জোয়ার মোকাবিলা করে কীভাবে বৃষ্টির পানি সরানো যায়, তার উপায় বের করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) দায়িত্ব দিয়েছি। তাদের পরামর্শের ভিত্তিতে এ প্রকল্প বাস্তবায়নে সিটি করপোরেশন অর্থায়ন করবে। আমরা চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনকে বিশেষ প্রকল্প হিসেবে নিয়েছি।এ ছাড়া উত্তর কাট্টলী ও পতেঙ্গা এলাকায় আরও ১০টি অতিরিক্ত স্লুইসগেট নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করেছি। প্রয়োজনে আমরা মন্ত্রীর কাছেও বিষয়টি তুলে ধরব।প্রথম আলো: এ ক্ষেত্রে সরকারি অর্থ পাওয়া না গেলে কাজ করবেন কীভাবে?মেয়র: জলাবদ্ধতা নিরসনে অর্থের কোনো সমস্যা হবে না। সরকারি বরাদ্দের পাশাপাশি প্রয়োজনে সিটি করপোরেশনের নিজস্ব উৎস থেকে অর্থ ব্যয় করা হবে।প্রথম আলো: শিক্ষা খাতের উন্নয়নে আগামী বছরে আপনার পরিকল্পনা কী?মেয়র: শিক্ষার বিস্তারে বর্তমান প্রচেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি আরও নতুন বিদ্যালয় এবং অন্তত দুটি নতুন কলেজ প্রতিষ্ঠা করা হবে। যেসব ওয়ার্ডে সরকারি বিদ্যালয় নেই, সেখানে আমরা বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জায়গা খুঁজছি। কোনো বিত্তশালী ব্যক্তি আমাদের এক খণ্ড জায়গা দিলে আমরা বিদ্যালয় নির্মাণের কাজ শুরু করব। এ ছাড়া কয়েকটি ওয়ার্ড মিলে একটি করে কলেজ কিংবা মহিলা কলেজ নির্মাণেরও উদ্যোগ নেওয়া হয়েছে।প্রথম আলো: স্বাস্থ্য খাতে আগামী এক বছরের কাজের পরিকল্পনা বলুন।মেয়র: আমরা একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি। এটা অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে বহদ্দারহাট কিংবা উত্তর পাহাড়তলিতে এর ক্যাম্পাস প্রতিষ্ঠা করা হবে। আর কলেজের জন্য ২৫০ শয্যার হাসপাতাল আমাদের নগরজুড়ে রয়েছে। তা ছাড়া বর্তমান ছয়টি মেটারনিটি হাসপাতালের পাশাপাশি দূর-দূরান্তের ওয়ার্ডগুলোর জন্য আরও মেটারনিটি হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। প্রথম আলো: অভ্যন্তরীণ উৎসে আপনার আয়ের পরিমাণ তো আগের চেয়ে কমে গেছে। তাহলে উন্নয়ন কর্মকাণ্ড কীভাবে চলবে? মেয়র: আমরা অভ্যন্তরীণ খাতের আয় বাড়াতে দুটি আবাসিক প্রকল্প হাতে নিয়েছি। এগুলো মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে। পাশাপাশি আরও কিছু বিপণিকেন্দ্র নির্মাণেরও পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।