ব্যবসায়ী, মোমিন রোডপ্রথম আলো: বর্তমান মেয়র গত দুই বছরে প্রত্যাশার কতটুকু পূরণ করতে পেরেছেন বলে আপনার মনে হয়?মো. আকবর: নতুন মেয়রের কাছে তো বেশি কিছু আশা ছিল না। নির্বাচনের আগে তাঁর মূল ইস্যু ছিল জলাবদ্ধতা। এ সমস্যা থেকে মুক্তির আশায় মানুষ তাঁকে ভোট দিয়েছিল। কিন্তু অবস্থার কোনো উন্নতি তো হয়নি বরং জলাবদ্ধতার তালিকায় নতুন নতুন এলাকা যোগ হচ্ছে। প্রথম আলো: মেয়রের সাফল্য কী কী?মো. আকবর: বিশ্বকাপ ক্রিকেটের সময় নগরের সাজসজ্জা-ব্যবস্থাপনা, ভিক্ষুক পুনর্বাসন ও হিজড়াদের কল্যাণে কিছু কর্মসূচিতে সাফল্য দেখা যায়। কিন্তু তিনি হোল্ডিং ট্যাক্সের আওতা বাড়িয়েছেন। এর আগে ১৭ বছরে একবারও হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয়নি। প্রথম আলো: বাকি সময়ে নগরের কী ধরনের উন্নয়ন আশা করেন?মো. আকবর: এই মেয়রের কাছে তেমন বেশি কিছু আশা করি না। শুধু জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নিলে নগরবাসী স্বস্তি পাবে।