শত্রুরা সবকিছু তছনছ করে দিচ্ছে। এ অবস্থায় তাদের সঙ্গে লড়াই করতে হবে। লড়াই করে প্রতিষ্ঠা করতে হবে শান্তি। এমন প্রেক্ষাপট নিয়ে গড়ে উঠেছে সুপ্রিম কমান্ডার গেম। এই গেমে গেমারকে যেকোনোভাবে শত্রুপক্ষের সঙ্গে লড়াই করতে হবে। যাতে গেমার কোনো জায়গায়ই আটকে না যান। গেমটিকে বানানো হয়েছে মাটি, পানি কিংবা আকাশপথে লড়াই করতে হবে শত্রুবাহিনীর বিপক্ষে। একদিকে ট্যাংকের মতো সাঁজোয়া যান নিয়ে পদাতিক বাহিনী এগিয়ে যাবে শত্রুপক্ষের দিকে, অন্যদিকে বিশাল বিশাল যুদ্ধজাহাজ থেকে আর্টিলারি বাহিনী দিয়ে বোমার সাহায্যে নাস্তানাবুদ করা যাবে শত্রুবাহিনীকে। আর আকাশপথে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন ফাইটার বিমান; যার মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় সব অস্ত্রশস্ত্র। এ রকম ক্ষমতাসম্পন্ন তিনটি দলের যেকোনো একটিকে নিয়ে গেমস শুরু করতে হবে। এই দলগুলো হচ্ছে ইউনাইটেড আর্থ ফেডারেশন, দ্য সাইব্রান এবং এওন। ইউনাইটেড আর্থ ফেডারেশন দেশের সরকারপ্রধানের নিয়ন্ত্রিত বাহিনী, যারা শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। স্বাধীনতার জন্য যুদ্ধ করা বিদ্রোহী মিলিশিয়া বাহিনী হচ্ছে সাইব্রান গ্রুপ। আর এওন হচ্ছে ভিন গ্রহ থেকে আগত এলিয়েন বাহিনী, যারা সম্পূর্ণ গ্রহের সম্মিলন করার জন্য যুদ্ধ করছে। প্রতিটি গ্রুপ নিজেদের চিন্তাধারাকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করছে। এদের যেকোনো একটি গ্রুপকে বেছে নিয়ে গেমারকে এগিয়ে যেতে হবে। গেমসের আর্টিফিশিয়াল ইনটিলিজেন্স গেমারকে মুগ্ধ করবে খুব সহজে। আর সেই সঙ্গে সাউন্ড ও গ্রাফিকস তো আছেই। সুতরাং যেকোনো মন্ত্রে হোক, ধ্বংস করুন শত্রুদের।যা যা প্রয়োজনঅপারেটিং সিস্টেম: উইন্ডোজ ২০০০, এমই, এক্সপি প্রসেসর: ২৫৬ মেগাহার্জ ভিডিও কার্ড: ৪ মেগাবাইট সিডি রম ড্রাইভ: ১২ এক্স র্যাম: ৫১২ মেগাবাইটডাইরেক্ট এক্স: ৮.১হার্ডডিস্ক: ৮০০০ মেগাবাইট খালি জায়গা