জহরলাল নন্দীর পরলোকগমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজান উপজেলার সুলতানপুর নন্দীপাড়ার ফণীভূষণ নন্দীর বড় ছেলে সমাজসেবক জহরলাল নন্দী (৬৫) গত ২১ মে রাত সাড়ে ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি দুরারোগ্য রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক মেয়ে, দুই ছেলেসহ আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।জহরলাল নন্দী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। একজন নাট্যব্যক্তিত্ব হিসেবেও এলাকায় তিনি পরিচিত ছিলেন। তাঁর শেষকৃত্যানুষ্ঠান নগরের বলুয়ার দীঘির পাড়ের অভয়মিত্র মহাশ্মশানে অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।