জহির উদ্দিন মোহাম্মদ বাবরের শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের কর্মকর্তা জহির উদ্দিন মোহাম্মদ বাবরের শোকসভা ১৩ অক্টোবর অনুষ্ঠিত হয়। ইস্টার্ন রিফাইনারি অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবদুল্লাহ আল মোবিন চৌধুরী। সভায় প্রধান অতিথি ছিলেন ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক জি এম এ আফজাল। বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক জসিম উদ্দিন খান।
উল্লেখ্য, ৮ অক্টোবর কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে আকস্মিকভাবে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জহির উদ্দিন মোহাম্মদ বাবর ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ...রাজিউন)। তাঁর মৃত্যুতে ইস্টার্ন রিফাইনারির কর্মকর্তা-কর্মচারীরা শোক প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।