জহুর আহম্মদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শ্রম ও সমাজকল্যাণ সম্পাদক এবং সাবেক মন্ত্রী জহুর আহম্মদ চৌধুরীর ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সামাজিক সংগঠন প্রত্যয় ‘৭১-এর কর্মকর্তারা তাঁর কবরে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মাহতাব উদ্দিন চৌধুরী, সাইফুদ্দিন খালেদ, সরফুদ্দিন চৌধুরী, কুতুব উদ্দিন, ইশতিয়াক আহম্মেদ, শামীমা হারুন, আশুতোষ দাশ, দিপংকর চৌধুরী, লোকপ্রিয় বড়ুয়া, এসএস দিদার, টিকে সিকদার, রতন আচার্য, রবি শঙ্কর আচার্য, সাইফুদ্দিন খালেদ, সিজার বড়ুয়া প্রমুখ।
প্রত্যয় ‘৭১-এর সভাপতি সাইফুদ্দিন খালেদ বলেন, ‘জহুর আহম্মদ চৌধুরী নির্লোভ ও ত্যাগী রাজনীতিবিদ। এই আদর্শ ও ত্যাগী নেতার নির্দেশিত পথ আমাদের অনুসরণ করতে হবে।’ বিজ্ঞপ্তি।