প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক সংগঠন আলোকিত সমাজের উদ্যোগে জাকাতের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল গত শুক্রবার নগরের দক্ষিণ পাহাড়তলীর আমানবাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক ডা. ইউসুফ মিঞার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক এ এস এম বোরহান উদ্দিন, সরকারি মুহসীন কলেজের শিক্ষক গোলাম কিবরিয়া চৌধুরী, সিটি করপোরেশনের জালালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর সাহেদ ইকবাল, দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক আহমেদ চৌধুরী, চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম প্রমুখ। বিজ্ঞপ্তি।