জাকাতের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের কেনাকাটার সঙ্গেই অনেকে কিনছেন জাকাতের পোশাক। সাধারণত শাড়ি বা লুঙ্গিই কেনা হয়। রইল জাকাতের কাপড়ের দামদর

ঈদের বাজারে আছে জাকাতের পোশাকও
ঈদের বাজারে আছে জাকাতের পোশাকও

 জাকাতের শাড়ি
পুরান ঢাকার ইসলামপুরে জাকাতের শাড়ি পাবেন ৩০০ থেকে ৩৬০ টাকায়। বঙ্গবাজার ও গুলিস্তানে ২৮০ টাকা থেকে শুরু। ফার্মগেট সুপার মার্কেটে ৩০০ টাকা থেকে এবং নিউমার্কেটে শাড়ির দাম শুরু ২২০ টাকা থেকে। এ ছাড়া ধানমন্ডি হকার্স মার্কেট (নিউমার্কেটের বিপরীতে) ২৮০ টাকা থেকে পাবেন জাকাতের শাড়ি। নুরজাহান সুপার মার্কেটে (নিউমার্কেটের বিপরীতে) জাকাতের জন্য জনি প্রিন্টের শাড়ি থাকছে ২৯৫ টাকা থেকে শুরু আর প্রাইডের দাম শুরু ৩৫০ টাকা থেকে।

লুঙ্গি
ঢাকার ইসলামপুরে ২০০ থেকে ২৮০ টাকা, ফার্মগেট সুপার মার্কেটে ২০০ থেকে ২৫০ টাকা, বঙ্গবাজারে লুঙ্গির দাম শুরু ১৬৫ টাকা থেকে, নিউমার্কেটে লুঙ্গির দাম শুরু ১৫০ টাকা থেকে। নুরজাহান সুপার মার্কেটের জনি প্রিন্টের জাকাতের লুঙ্গির দাম শুরু ১৯৫ থেকে আর প্রাইডের বেলায় তা ১৫০ টাকা থেকে শুরু। ধানমন্ডি হকার্স মার্কেটেও লুঙ্গির দাম শুরু ১৫০ টাকা থেকে।

জায়নামাজ
শাড়ি, লুঙ্গির পাশাপাশি দিতে পারেন জায়নামাজও। সে ক্ষেত্রে যেতে পারেন ঢাকার বায়তুল মোকাররম, নিউমার্কেট কিংবা ইসলামপুরে। বায়তুল মোকাররম ও নিউমার্কেটে জায়নামাজের দাম শুরু ১০০ টাকা থেকে আর ইসলামপুরে ১৩০ টাকা থেকে।