জাকাতের পোশাক যেখানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাপড়ের দাম নির্ধারণ হয় মান ও নকশার ওপর। ছবি: নকশা
কাপড়ের দাম নির্ধারণ হয় মান ও নকশার ওপর। ছবি: নকশা

ঈদুল ফিতরের সময়টাতে জাকাত দেন অনেকেই। জাকাত হিসেবে নগদ টাকা বা তা দিয়ে কেনা পোশাক কিংবা অন্য কোনো প্রয়োজনীয় পণ্য দেওয়া যায়। নগদ টাকার পাশাপাশি যাঁরা জাকাত হিসেবে পোশাক বেছে নিয়েছেন, তাঁদের জন্য রইল বাজারদর ও খোঁজখবর।

.
.

শাড়ি
রাজধানী ঢাকার ইসলামপুরে জাকাতের শাড়ি পাবেন ২৮০ থেকে ৫০০ টাকায়। বঙ্গবাজার, গুলিস্তানে শাড়ির দাম শুরু ২৫০ টাকা থেকে। ফার্মগেটের কয়েকটি বাজারে শাড়ির দাম শুরু ৩০০ টাকা থেকে। নিউমার্কেটে জাকাতের শাড়ি পাবেন ৩০০ থেকে ৩৫০ টাকায়। নিউমার্কেটের উল্টো পাশে অবস্থিত ধানমন্ডি হকার্স মার্কেটে শাড়ি পাবেন ২৮০ থেকে ৩৫০ টাকায়। নূরজাহান সুপার মার্কেটে (ধানমন্ডি হকার্স মার্কেটের পাশে) জাকাতের জন্য ছাপা শাড়ি পাবেন ২৯৫ থেকে ৩৫০ টাকায়। ঢাকা আহ্ছানিয়া মিশন তাঁতঘরে ( গ্রিন রোড) জাকাতের শাড়ি পাবেন ৩৩৫ থেকে ৬ হাজার টাকায় আর টাঙ্গাইলের তাঁতের শাড়ি পাওয়া যাবে ৪০০ থেকে ৭ হাজার টাকায়।

লুঙ্গি
ইসলামপুরে জাকাতের লুঙ্গি পাবেন ২০০ থেকে ২৫০ টাকায়। বঙ্গবাজার, গুলিস্তানে লুঙ্গির দাম শুরু ১৫০ টাকা থেকে। ফার্মগেট সুপার মার্কেটে লুঙ্গি পাবেন ২০০ থেকে ৩০০ টাকায়। নিউমার্কেট ও ধানমন্ডি হকার্স মার্কেটে লুঙ্গি পাবেন ১৫০ থেকে ২৫০ টাকায়। নূরজাহান সুপার মার্কেটে জাকাতের জন্য ছাপা লুঙ্গি পাবেন ১৯৫ থেকে ২৫০ টাকায়। ঢাকা আহ্ছানিয়া তাঁতঘরে লুঙ্গি মিলবে ২২০ থেকে ১ হাজার ৩০০ টাকায়।

অন্যান্য
পরিধেয় শাড়ি, লুঙ্গির পাশাপাশি দিতে পারেন জায়নামাজ, পাঞ্জাবি, থ্রি পিস ইত্যাদি। ঢাকা আহ্ছানিয়া তাঁতঘরে জাকাত হিসেবে দেওয়ার জন্য পাঞ্জাবি পাবেন ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকায়। থ্রি পিস পাবেন ৪৯০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত। জায়নামাজের জন্য যেতে পারেন বায়তুল মোকাররম মার্কেট, নিউমার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, বঙ্গবাজার, গুলিস্তান ও পুরান ঢাকার ইসলামপুরে। সে ক্ষেত্রে দেশি জায়নামাজের দাম শুরু ১০০ টাকা থেকে। আমদানি করা জায়নামাজ পাবেন ১৩০ থেকে ১৭০ টাকায় ও তুর্কি জায়নামাজের দাম ৩৩০ থেকে ৭৫০ টাকা।