জাকাতের সুষ্ঠু বণ্টনবিষয়ক সভা
ইসলামের পাঁচটি মূল ভিত্তির মধ্যে জাকাত অন্যতম, সুষ্ঠু জাকাত বণ্টনের মাধ্যমে ধনী-গরিবদের মধ্যে ভারসাম্য রক্ষা হয়। একজন অসহায় মানুষকে স্বাবলম্বী হওয়ার মতো জাকাত যদি কোনো ধনী ব্যক্তি এক সঙ্গে প্রদান করেন তাহলে মুসলিম সম্প্রদায়ের মধ্যে দারিদ্র্য থাকবে না। জাকাত করুণা নয়। ধনীদের সম্পদে এটা গরিবের হক তাই জাকাত যথাযথভাবে আদায় করা আবশ্যক।
গত ২৮ জুন সন্ধ্যায় নগরের সুগন্ধার মুখতার মঞ্জিল খানকা শরিফে আঞ্জুমানে আশরাফীয়া চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে ‘সুষুমভাবে জাকাত বণ্টন’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
কাজী মুহাম্মদ মুইনুদ্দীন আশরাফীর সভাপতিত্বে ও আঞ্জুুমানে আশরাফীয়া চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক শফিউল হক আশরাফীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন আবদুর রহিম আশরাফি, মোস্তাক আশরাফী, হুমায়ুন কবির আশরাফী, হারুনুরু রশীদ আশরাফী, মোহাম্মদ মসিহ উদ দৌলা, রেজাউল করিম, ইসমাইল আশরাফী, মোহাম্মদ নুরুল ইসলাম, আনিছুর রহমান আশরাফী। বিজ্ঞপ্তি