জাকারবার্গের ফেসবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসিও পায়, দুঃখও লাগে। লোকজন এখন বুকের চেয়ে ফেসবুকই বেশি পড়ে! অথচ তারা জানে না, বুক না পড়লে আমি ফেসবুক বানাইতে পারতাম না।

বুঝলা, লোকজন তো ফেসবুককেই আসল বই বানায় ফেলছে। মেয়েকে আসল বই না চিনায়া উপায় নাই।

মা রে, বই পড়তে হবে খুব মন দিয়ে। নাহলে কিন্তু তোর বাবার ফেসবুকের হাল ধরতে পারবি না!

মানুষ সময় কাটানোর জন্য ফেসবুক পড়ে, আমি পড়ি বই। বিষয়টা আমার জন্য লাভজনক কিন্তু পাবলিকের জন্য কতটা, তা ভাবার বিষয়!

বুঝলি রে বিস্ট, আমাদের বুক পড়ার ছবিটা ফেসবুকে আপ করব। তারপরও যদি লোকে বুক পড়ায় একটু

উৎসাহী হয়।

ফেসবুকে প্রশ্ন পান বলে বুক পড়ছেন না? তাহলে বলে রাখি, আপনার জন্য করুণার হাসি দেওয়া ছাড়া আমার কোনো উপায় নাই!