জাকির হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাকির হোসেন
জাকির হোসেন

ক্যানসারের বিরুদ্ধে লড়ছেন জাকির হোসেন। চার মাস ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন
ছিলেন। তাঁর কানে টিউমার ধরা পড়েছে, যেটি ক্যানসারে রূপ নিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতে যাওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।
মুরগির খামার করে সংসার চালাতেন জাকির। ক্যানসার ধরা পড়ার পর বন্ধ হয়েছে খামার। আয়–রোজগারের আর কোনো পথও খোলা নেই। চিকিৎসার জন্য গত এক বছরে খরচ হয়েছে অনেক টাকা। এ অবস্থায় টাকার অভাবে তাঁর চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। কান থেকে ক্রমাগত রক্তপাতের কারণে দুর্বলও হয়ে পড়েছেন তিনি। সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের কাছে সহায়তা কামনা করেছেন জাকির হোসেন। তাঁর বর্তমান ঠিকানা ১০ নম্বর সলিমপুর, জাফরাবাদ, সীতাকুণ্ড, চট্টগ্রাম। সাহায্য পাঠানো যাবে ইসলামী ব্যাংক (আগ্রাবাদ শাখা) সঞ্চয়ী হিসাব নম্বর ১২৪৯২, এই ঠিকানায়। বিকাশ করা যাবে: ০১৮৩২৬৬৩৪৩০ নম্বরে। বিজ্ঞপ্তি।