জাকেরুল হক চৌধুরীর স্মরণসভা

‘বঙ্গবন্ধুর বিশ্বস্ত ও স্নেহধন্য নেতা জাকেরুল হক চৌধুরীর দেশপ্রেম অনুকরণীয়। তিনি আওয়ামী রাজনীতির অফুরন্ত প্রেরণা হিসেবে চিরঞ্জীব হয়ে থাকবেন। তিনি আজীবন নির্লোভ থেকে আদর্শকে ধারণ করেছেন। তিনি বাঙালির মুক্তিসংগ্রামে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখেন।’
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিযুক্ত গভর্নর জাকেরুল হক চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উিদ্দন আহমদ। বক্তব্য দেন সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহসভাপতি মোতাহারুল ইসলাম চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক মির্জা কচির উদ্দিন, জাকেরুল হক চৌধুরীর সন্তান মাহফুজুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক বোরহান উদ্দিন, বন ও পরিবেশ সম্পাদক মুজিবুল হক চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।